Paschim Medinipur

মর্মান্তিক! গোয়াল ঘরে ছোট্ট বাছুরের সঙ্গে খেলতে গিয়ে গলায় দড়ির ফাঁস লেগে শিশুর মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: গোয়াল ঘরে ছোট্ট বাছুরের সঙ্গে খেলতে গিয়ে গলায় দড়ির ফাঁস লেগে ৭ বছরের শিশুর মৃত্যু! বুধবারের (২৫ আগস্ট) এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পচাশবেটিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ণগড়ের বিভিন্ন এলাকায় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ফর্ম ফিলাপের কাজ চলছে। সেইমতো বুধবার ওই এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের কাজ চলছিল। ৭ বছরের ওই শিশুর বাবা-মা তাকে বাড়িতে ছেড়ে দিয়ে ফর্ম ফিলাপের কাজে চলে যান। সেই ফাঁকে বাড়ির গোয়াল ঘরে থাকা ছোট্ট বাছুরের সঙ্গে খেলা করছিল সাত বছরের ওই শিশু। খেলতে খেলতে ঘটে যায় বড় দুর্ঘটনা। বাছুরের গলায় থাকা দড়ি ওই শিশুর গলায় পেঁচিয়ে যায়। চিৎকার করে ওঠে ওই শিশু। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে, তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন!

শিশুর মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে :

বুধবার বিকেল নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে পৌঁছন নারায়ণগড় থানার পুলিশ আধিকারিকরাও। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে গিয়ে তদন্তও শুরু করেন তাঁরা। এদিকে, শিশুর মৃতদেহটি বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ঘটনার পর পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন শিশুর বাবা-মা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago