Paschim Medinipur

দীর্ঘ ১০ বছর পর “শিকল মুক্ত” পশ্চিম মেদিনীপুরের যুবক প্রশান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর “শিকল মুক্ত” প্রশান্ত! অবশেষে শিকলবন্দী জীবন থেকে মুক্ত হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের কুঁয়াপুর এলাকার বছর সাতাশের মানসিক ভারসাম্যহীন যুবক প্রশান্ত পূজারী। বর্তমানে, প্রশান্ত-কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

শিকলবন্দী প্রশান্ত :

অবশেষে শিকল মুক্ত হল প্রশান্ত :

প্রসঙ্গত, সাতাশ বছরের প্রশান্তকে তাঁর মা ছবি পূজারী বাধ্য হয়ে বাড়ির উঠোনের খুঁটিতে বেঁধে রাখতেন। ছেলের চিকিৎসা করানোর জন্য তিনি বাড়ি বাড়ি ভিক্ষাও করেছেন। ছেলের চিকিৎসা করানো এবং সংসার চালাতে গিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটছিল তাঁর। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই, নড়েচড়ে বসে জেলা থেকে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর। যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকে। চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়াও দেখা করতে যান শিকলবন্দী যুবকের পরিবারের লোকজনের সাথে। শিকলবন্দী ওই যুবকের মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। আশ্বস্ত করা হয়। এরপরই, শিকলবন্দী প্রশান্তকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সরকারি উদ্যোগে হবে ছেলের চিকিৎসা, এই আশায় বুক বেঁধেছেন শিকলবন্দী প্রশান্তের মা ছবি পূজারী। এলাকাবাসীও ধন্যবাদ জানিয়েছেন সংবাদমাধ্যম-কে।

চন্দ্রকোনা ২ নং পঞ্চায়েত সমিতি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago