Passed Away

Tragic Death: ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দাঁতনের বাসিন্দা CRPF জওয়ানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। ছিলেন ছুটির মেজাজেই। সন্ধ্যা নাগাদ নিজের বাইক নিয়ে বেরিয়েছিলেন বাড়ির সামনের বাজারে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! সামনের একটি বাইককে সাইড দিতে গিয়ে, নিজের বুলেট বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান CRPF জওয়ান অর্পণ মহাপাত্র। মাথায় মারাত্মক চোট পান। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করা হয়। প্রায় ২৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, অবশেষে হার মানলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের আনিকোলা এলাকার বাসিন্দা অর্পণ! বুধবার (২৪ নভেম্বর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর ৩২ এর যুবক, ভারতমাতার এই বীর সন্তান।

অর্পণ মহাপাত্র (৩২) :

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন ১ নম্বর ব্লকের আনিকোলা ৭ নম্বর অঞ্চলের বাসিন্দা, বছর ৩০ এর অর্পণ মহাপাত্র CRPF বাহিনীতে ছিলেন। সম্প্রতি অক্টোবরের শেষ সপ্তাহে বাড়িতে এসেছিলেন ছুটিতে! ১ নভেম্বর সন্ধ্যায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! জানা গেছে, দ্রুত গতিতে বুলেট বাইক নিয়ে ফিরছিলেন অর্পণ। সাডেন ব্রেক করতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান! পাথরের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয় তাঁর মাথা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দীর্ঘ ২৩ দিন একপ্রকার কোমায় আচ্ছন্ন হয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সব লড়াই শেষ বুধবার ভোররাতে! মাত্র মাস ছয়েক হল বিয়ে করেছিলেন বলে জানা গেছে। বাবা নেই, বাড়িতে মা আর সদ্য বিবাহিতা স্ত্রী আছেন। শোকস্তব্ধ পরিবার! এলাকার অত্যন্ত জনপ্রিয় ছিলেন হাসিখুশি এই সেনা জওয়ান। এই অপ্রত্যাশিত ও মর্মান্তিক ঘটনায় তাই শোকে মুহ্যমান এলাকাবাসীও।

অর্পণ মহাপাত্র (ছবি- ফেসবুক) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago