Police Administration

Paschim Medinipur: বড় সাফল্য জেলা পুলিশের! গৃহবধূকে নৃশংসভাবে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনার কিনারা, গ্রেফতার মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ:বিবাহযোগ্যা নাতনির জন্য পাত্র ঠিক (সম্বন্ধ) করতে বেরিয়েছিলেন। শরীরে ছিল নানাবিধ সোনার অলংকার। আর সেটাই কাল হল, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নবীনমনুয়া গ্রামের উর্মিলা দাস (৫৮) এর! নৃশংস ভাবে তাঁকে হত্যা করে, নদীতে ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি দাসপুরের কলোরা স্কুলের পাশে কাঠুরিয়া দা এলাকার। গত ৯ মার্চ, বুধবার, কংসাবতী নদীর জল থেকে উদ্ধার হয়েছিল ওই গৃহবধূর বস্তাবন্দি গলাকাটা, অর্ধনগ্ন মৃতদেহ। দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল এবং মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ ও ঘাটাল মহকুমা পুলিশের নেতৃত্বে যৌথ তদন্তে নেমেছিল। ওই ঘটনাতেই, শুক্রবার মধ্যরাতে তিনজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর শহরের ধর্মার সাগর খান, শেখ মহিবুল ইসলাম এবং সেখ শামিম আহমেদ- নামে এই তিন দুষ্কৃতী প্রাথমিকভাবে জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ছুরি (ভোজালি) ও বেশকিছু স্বর্ণালঙ্কার।

উদ্ধার হওয়া বস্তাবন্দি ও গলাকাটা মৃতদেহ :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিন, নিজের নাতনির জন্য পাত্র দেখতে (সম্বন্ধ দেখতে) বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উর্মিলা দেবী। তাঁর পরনে ছিল শাড়ি ও নানাবিধ স্বর্ণালঙ্কার। আর, পরদিন সকালে নদী থেকে তাঁর গলাকাটা ও বস্তাবন্দী পাথরচাপা মৃতদেহ উদ্ধার হয়। উধাও হয়ে যায় শরীরে থাকা সমস্ত অলংকার এবং সঙ্গে থাকা মোবাইলটি। মৃতার স্বামী চিত্তরঞ্জন দাস সহ পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে উর্মিলা-কে। তিনি এক পাউরুটি ফেরিওয়ালার সঙ্গে বেরিয়েছিলেন বলে তাঁর ছেলে জানিয়েছিলেন। এরপরই তদন্তে নামে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের এসওজি (SOG) বিভাগের ওসির সাহায্য নিয়ে অর্থাৎ প্রযুক্তিগত সাহায্য নিয়ে ৩ জন দুষ্কৃতী-কে চিহ্নিত করা হয় এবং শুক্রবার মধ্যরাতে ওই তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তারা কেশপুর এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার ৭২ ঘন্টার মধ্যে জেলা পুলিশের (Paschim Medinipur District Police) যে টিম এই খুনের রহস্যভেদ এবং কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাঁদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার।

উদ্ধার হওয়া অলংকার:

উদ্ধার হওয়া ছুরি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago