Police Administration

Midnapore: বড় বাবুর গাড়ির চালক, তাতেই কোটি টাকার তোলাবাজি! পুরী থেকে গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের ‘গুনধর’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:থানার বড় বাবুর ব্যক্তিগত গাড়ির চালক। তার সঙ্গে অবশ্যই খাস লোক! আর, তাতেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় তোলাবাজি করে, প্রায় কোটি টাকা কামানোর অভিযোগ বছর ৩০ এর যুবকের বিরুদ্ধে! গত এক মাস ধরে তার খোঁজ চালাচ্ছিল গুড়গুড়িপাল থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অবশেষে, ‘গুণধর’কে পুরী (ওড়িশা) থেকে গ্রেফতার করল জেলা পুলিশের নেতৃত্বে গুড়গুড়িপাল থানার পুলিশ। তার নাম বাপ্পা বেজ। বাড়ি জঙ্গলমহলের গোয়ালতোড়ে। তার বিরুদ্ধে গোয়ালতোড় থেকে পিংলা, পিংলা থেকে গুড়গুড়িপাল- বিভিন্ন এলাকায় তোলাবাজি ও হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ আছে। সবমিলিয়ে অঙ্কটা প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে। ধৃতকে শনিবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হলে, ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশের গাড়ি সহ বাপ্পা বেজ:

জানা গেছে, একসময় গোয়ালতোড় থানার মেজ বাবু (সেকেন্ড অফিসার) হিসেবে কর্মরত এক সাব ইন্সপেক্টর পরে বড় বাবু (ওসি/Officer in Charge) হয়ে যথাক্রমে পিংলা ও গুড়গুড়িপাল থানায় দায়িত্ব পালন করেন। তাঁর ‘খাস লোক’ হয়ে তাঁর সঙ্গেই যান বাপ্পাও। ইতিমধ্যে, ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন বালি খাদানের মালিক, ট্রাকের চালক ও ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা হুমকি দিয়ে তোলার অভিযোগ করেন। তবে, বড় বাবুর খাস লোক হওয়ায় যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে তাঁরা ভয় পাচ্ছিলেন! এরপর, গত মাস দেড়েক আগে গুড়গুড়িপাল থানার ওই ওসি-কে দুর্নীতির একটি মামলায় ক্লোজ করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তও চালাচ্ছে পুলিশ। এদিকে, গুড়গুড়িপাল থানায় নতুন ওসি (শুভঙ্কর রায়) যোগ দেন। তারপরই, গত এক মাস আগে বাপ্পার বিরুদ্ধে গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অবশেষে, মাস খানেক তল্লাশি চালানোর পর শুক্রবার রাতে পুরী থেকে গ্রেফতার করা হয় বাপ্পা বেজ-কে। শনিবার তাকে আদালতে তোলা হলে, পুলিশ হেফাজতের নির্দেশ দেন মেদিনীপুর আদালতের বিচারক।

বাপ্পা বেজ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago