দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (Superintendent of Police) হচ্ছেন ধৃতিমান সরকার। তিনি ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ছিলেন। অপরদিকে, প্রায় চার বছর পর বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার। তাঁকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে বদলি করা হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে।
এদিনের বিজ্ঞপ্তিতে এই দুই IPS সহ মোট ২৭ জন IPS এর বদলির অর্ডার হয়েছে। তার মধ্যে অন্যতম পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার পুলিশ সুপারের বদলি! দার্জিলিং, জঙ্গিপুর থানার পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া রেঞ্জের ডিআইজি’ও পরিবর্তন করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হয়েছেন মুকেশ। পুরুলিয়া (পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা) রেঞ্জের ডিআইজি হয়েছেন মিরাজ খলিদ। অন্যদিকে, মাত্র কয়েক মাস আগেই বাঁকুড়া জেলার এস.পি পদ থেকে ডায়মন্ড হারবারে বদলি করা হয়েছিল ধৃতিমান সরকারকে। এবার, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তাঁকেই দীনেশ কুমারের বদলি হিসেবে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হচ্ছে। অপরদিকে, প্রায় চার বছর পর বদলি হলেন দীনেশ কুমার। ২০১৯ সালের ২৯ মে থেকে তিনি এই জেলার দায়িত্বে ছিলেন। অলোক রাজোরিয়ার বদলি হিসেবে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হয়েছিলেন। এবার তাঁকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে বদলি করা হল। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই বদলি-কে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন! যদিও, পুলিশ সূত্রে জানা গেছে এটি নিছকই রুটিন বদলি। বরং, একই জেলায় প্রায় চার বছর ধরে পুলিশ সুপারের দায়িত্ব ‘সাফল্যের সাথে’ পালন করে যাওয়ার ঘটনা কার্যত ‘নজিরবিহীন’ ছিল বলে স্বীকার করেছেন পুলিশ মহলের একাংশ!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…