Police Administration

Paschim Medinipur: বদলি হলেন মেদিনীপুরের কোতোয়ালী ও শালবনী থানার IC! ডেবরা, বেলদা, কেশপুর, ঘাটালের CI সহ রাজ্যের ২৮৫ জন ইন্সপেক্টরের রদবদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: রাজ্য জুড়ে ২৮৫ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকের রদবদল করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, বেলদা, ঘাটাল, কেশপুরের CI (Circle Inspector)-দের বদলি করা হচ্ছে। বদলি হচ্ছেন মেদিনীপুর কোতোয়ালী, শালবনী, দাঁতন, মোহনপুর প্রভৃতি থানার IC (Inspector in Charge)-রাও। এছাড়াও, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ রাজ্য জুড়ে ২৮৫ জন আইসি, সিআই সহ ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করা হচ্ছে।

মেদিনীপুর কোতোয়ালী থানা, প্রতীকী ও নিজস্ব চিত্র:

বদলির এই তালিকা অনুযায়ী, ডেবরা, বেলদা, কেশপুর ও ঘাটালের সিআই হিসেবে দায়িত্ব নিতে চলেছেন, যথাক্রমে- বিশ্বজিৎ দাস, সেক রবিরুদ্দিন, নন্দন মণ্ডল এবং বিশ্বজিৎ মণ্ডল। অন্যদিকে, ডেবরার সিআই অভিষেক বিশ্বাস এবার মোহনপুর থানার নতুন আইসি হচ্ছেন। বেলদার সিআই বিশ্বজিৎ সাহা, ঝাড়গ্রাম জেলার জামবনী থানার নতুন আইসি হচ্ছেন। কেশপুরের সিআই প্রণবেশ মাহাত বাঁকুড়া ডিইবি-তে যাচ্ছেন। এদিকে, মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান-কে পাঠানো হচ্ছে সুদূর বনগাঁতে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোর্ট ইন্সপেক্টর হচ্ছেন তিনি। কোতোয়ালী থানার নতুন আইসি হচ্ছেন ঘাটালের কোর্ট ইন্সপেক্টর অমিত কুমার সিনহা মহাপাত্র। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস প্রায় চার বছর পর বদলি হচ্ছেন। তিনি বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানার আইসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। শালবনীর নতুন আইসি হচ্ছেন দেবাশীষ চক্রবর্তী। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার DIB-তে ছিলেন। দাঁতন থানার নতুন আইসি হচ্ছেন তীর্থ সারথী হালদার। তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগে ছিলেন। অন্যদিকে, যথাক্রমে দাঁতন ও মোহনপুর থানার আইসি-দের বদলি হচ্ছে পূর্ব মেদিনীপুর (আইসি, সাইবার ক্রাইম) ও ডায়মন্ড হারবারে (আইসি রামনগর)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago