Police Administration

Midnapore: নির্বাচনের ৪ দিন আগে সরানো হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে ফেরানো হল IPS ধৃতিমান সরকারকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: নির্বাচনের ঠিক আগেই বদলি করা হয়েছিল ‘নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, এমন কোনও পদে’! ফলাফল বেরোনোর পর পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে ফিরিয়ে আনা হল IPS ধৃতিমান সরকারকে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজ্য পুলিশের ডিজিপি (Director General of Police)-র জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার (Superintendent of Police) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ২০১৪ ব্যাচের আইপিএস ধৃতিমান সরকার। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের SP ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে বদলি করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে। জানা গেছে, দ্রুত ধৃতিমানকে দায়িত্ব বুঝিয়ে ব্যারাকপুর পাড়ি দেবেন কুলদীপ সুরেশ। উল্লেখ্য, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন ১১ জন IPS অফিসারের পদে রদবদল করা হয়েছে। তালিকায় আছেন পূর্ব মেদিনীপুরের SP-ও। সৌম্যদীপ ভট্টাচার্যের পরিবর্তে পূর্ব মেদিনীপুরের SP হচ্ছেন অমিত ভার্মা।

ফিরছেন IPS ধৃতিমান সরকার:

প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ মে পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন ছিল। তার ঠিক ৪ দিন আগে (২১ মে) নির্বাচন কমিশনের নির্দেশে বদলি করা হয়েছিল পুলিশ সুপার ধৃতিমান সরকারকে (২০২৩ সালের ৯ মার্চ থেকে দায়িত্বে ছিলেন)। এক্ষেত্রে রাজনৈতিক মহলের তরফে দাবি করা হয়েছিল, ২০-মে খড়গপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর রাত্রি ১১টা নাগাদ সাহাচকের (খড়গপুর গ্রামীণ) একটি হোটেলে পুলিশি অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে প্রায় ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার ‘পুরস্কার’ হিসেবেই SP ধৃতিমানকে ‘নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, এমন কোনও পদে’ বদলি করা হয়! বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ‘সরব’ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১ মে বিকেল নাগাদ ধৃতিমান সরকারকে সরানোর বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। দায়িত্বে আনা হয় ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে। যদিও, বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, নামেই সরানো হয়েছিল ধৃতিমান-কে, ‘মেঘনাদ’-র মতো আড়ালে থেকে তিনিই আসলে শাসকদলের পক্ষে নির্বাচন পরিচালনা করে গেছেন! কোথাও এক মুহূর্তের জন্যও নাকি দেখা যায়নি ড. সুরেশকে। আর, সেজন্যই নাকি জেলার দু’টি লোকসভা আসনেই (মেদিনীপুর ও ঘাটাল) তৃণমূলের ‘আশাতীত’ সাফল্য! সামনেই মেদিনীপুর বিধানসভা আসনে (জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায়) উপনির্বাচন। তার আগে IPS ধৃতিমান সরকারের ‘পুনরাগমনে’ যে শাসক-শিবির রীতিমত উচ্ছ্বসিত, আপ্লুত; তা বলার আর অপেক্ষা রাখেনা!

ড. কুলদীপ সুরেশ (ফাইল ছবি):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago