Police Administration

খড়্গপুরে অভিযান চালিয়ে ২ টি সোনার হার, ৩২ টি মোবাইল উদ্ধার; গ্রেপ্তার ৯ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: গত প্রায় দু’মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মোবাইল ছিনতাই এবং সোনার হার ছিনতাইয়ের একাধিক অভিযোগ জমা পড়েছিল খড়্গপুর টাউন থানায়। তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে প্রায় ২ মাস ধরে ১৪ টি নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ২ টি সোনার চেন বা হার এবং ৩২ টি মোবাইল।

খড়্গপুরে অভিযান চালিয়ে ২ টি সোনার হার, ৩২ টি মোবাইল উদ্ধার :

বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, “দুষ্কৃতীদের অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে ১৪ টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। সেগুলি-তে অভিযান চালিয়ে, সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে দুটি সোনার চেন এবং ৩২ টি মোবাইল।” এছাড়াও, কর্তব্যে গাফিলতি’র জন্য ২ জন সিভিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago