Police Administration

Transfer Order: পশ্চিম মেদিনীপুরের ৬ জন SI-র বদলির বিজ্ঞপ্তি জারি! তালিকায় পিড়াকাটা ও রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ৩টি পুলিশ ফাঁড়ির (পুলিশ পোস্ট/আউট পোস্ট) ইনচার্জ বদলি হচ্ছেন একলপ্তে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রদবদল হচ্ছে মোট ৬ জন সাবইন্সপেক্টরের। এর মধ্যে ২ জন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কর এবং চন্দ্রকোনা থানার অধীন রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজকুমার দাস। তাঁদের যথাক্রমে সবং থানা ও দাঁতন থানায় বদলি করা হচ্ছে।

জেলা পুলিশের বদলির বিজ্ঞপ্তি জারি :

অন্যদিকে, পিড়াকাটা পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন সুবীর মাঝি। তিনি দাঁতন থানার সাবইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি যথাক্রমে কেশপুর থানা ও আনন্দপুর থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, রামজীবনপুর ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন ঘাটাল থানার সাবইন্সপেক্টর সুদর্শন জানা। অপরদিকে, কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন নীলেন্দু দাস। তিনি সাইবার ক্রাইম থানায় কর্মরত ছিলেন। এছাড়াও, SI তপন সিংহ মহাপাত্র-কে দাঁতন থানা থেকে ঘাটাল থানায় বদলি করা হচ্ছে। বুধবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা থেকে ঠিক এমনটাই জানা গেছে। জেলা পুলিশের একটি সূত্রে এও জানানো হয়েছে, এটি নেহাতই একটি বিভগীয় বা রুটিন বদলির নির্দেশিকা মাত্র!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago