Police Administration

Midnapore: নির্জন আশ্রমের পবিত্রতা ভঙ্গ করে অশ্লীলতায় মজে পশ্চিম মেদিনীপুরের NVF কর্মী! পথ অবরোধ এলাকাবাসীর, পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তেজনা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: নির্জন আশ্রমের ভিতরে যুবতীর সাথে থানার এক NVF কর্মীর আপত্তিকর অবস্থার ছবি ধরা পড়েছে সিসিটিভি-তে। আর, তা জানাজানি হতেই চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধরমপুরে। বৃহস্পতিবার গভীর রাত অবধি রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এরপরই, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, নিরীহ এলাকাবাসীর উপর লাঠিচার্জ করা হয়েছে। ১০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। প্রতিবাদে ‘নবান্ন’ পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছেন এলাকাবাসী। রাত্রি সাড়ে দশটা-এগারোটা অবধি ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা তৈরী হয় এলাকায়।

আশ্রমে অশ্লীলতা (সিসিটিভি ফুটেজ সূত্রে প্রাপ্ত):

জানা যায়, ধরমপুর এলাকায় চন্দ্রকোনা টাউন-চন্দ্রকোনা রোড রাজ্য সড়কের ধারে নির্জন জায়গায় রয়েছে একটি আশ্রম। বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার এক পুলিশ কর্মী (NVF) সাধারণ পোশাকে ওই আশ্রমের ভিতরে এক যুবতীর সাথে (সঙ্গে আরেক যুবতীও ছিলেন) অপকর্ম করেন। সিসিটিভিতে সেই ছবি দেখা যেতেই এলাকার মানুষ ক্ষোভ ফেটে পড়েন। এমনকি, এক ব্যাক্তি এসে হাতেনাতে ওই এনভিএফ কর্মীকে ধরেও ফেলেছিলেন বলে দাবি এলাকাবাসীর। তারপর-ই দৌড়ে পালিয়ে যান ওই NVF। আর, এই খবর জানাজানি হতেই এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। এলাকার মানুষদের অভিযোগ, ওই আশ্রমের পাশেই রয়েছে একটি মন্দির-ও। এরকম পবিত্র ও ধর্মীয় স্থানে কি করে একজন পুলিশ কর্মী হয়ে এমন কীর্তি করেন? এলাকার মানুষের আরও অভিযোগ, ওই এলাকায় রাজ্য সড়কের ধারে পুলিশের পেট্রোলিং থাকে। সেখানে অভিযোগ জানাতে গেলে, পুলিশ হুমকি দেয়! এরপরই, বৃহস্পতিবার সন্ধ্যার পর দফায় দফায় চলে বিক্ষোভ অবরোধ। তারপর-ই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শেষমেশ রাত্রি ১১ টা নাগাদ অবরোধ ওঠে বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা পুলিশের আধিকারিকরা।

পথ অবরোধ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago