দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: অপারেশন আনন্দ- ৩। নিখোঁজ বা হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার এবং শিশু শ্রম বন্ধের উদ্দেশ্যে সরকারি সচেতনতামূলক অভিযান। সোমবার পালিত হলো মেদিনীপুর শহরে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও শিশু সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে, কোতোয়ালী থানার পক্ষ থেকে শহর মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক অভিযান চালানো হল।
সোমবার দুপুরে “অপারেশন আনন্দ- ৩” এর অধীনে এই সচেতনতা মূলক অভিযান এর সূচনা হয় জেলাশাসকের দপ্তরের সামনে থেকে। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও কোতোয়ালী থানার আধিকারিকরা। ছিলেন, শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক সন্দীপ কুমার দাস, অনিন্দিতা শূর প্রমুখরা। সন্দীপ বাবু জানান, “বিভিন্ন কারণেই নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের উদ্ধার করার জন্য এবং শিশু পাচার রোধ করার জন্য এই বার্তা দেওয়া হচ্ছে। একইসাথে, শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে এই অপারেশন আনন্দ- ৩ এর সূচনা হল।” অনিন্দিতা দেবী বললেন, “সমাজ থেকে শিশু শ্রমিক নির্মূল করার লক্ষ্যে এবং শিশু ও নাবালিকাদের অপহরণ, পাচার প্রভৃতি বন্ধ করার লক্ষ্যে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…