Police Administration

মাসির হাতে খুন হয়েছিল শালবনীর শিশুকন্যা স্নেহা! ‘কিভাবে খুন’, ঘটনার পুনর্নির্মাণে প্রতিমা’কে সঙ্গে নিয়ে ভাদুতলার জঙ্গলে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: মাসির হাতে ‘খুন’ হতে হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুচাকলা গ্রামের বছর সাতেকের ফুটফুটে শিশুকন্যা স্নেহা সিং-কে। গত ১১ ই সেপ্টেম্বরের সেই মর্মান্তিক ঘটনায়, পরিবারের অভিযোগ ভিত্তিতে গ্রেফতার করা হয় মাসি প্রতিমা সিং (৩০)-কে। পরদিন তাকে আদালতে তোলা হলে, ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় প্রতিমা স্বীকার করেছে, সেই খুন করেছে নিজের বোনঝি-কে! তবে, কিভাবে ও কি কারণে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। তদন্ত চালাচ্ছে, খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। সেই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে, মঙ্গলবার বিকেলে, শালবনী থানার পুলিশের সহযোগিতায় খড়গপুর লোকাল থানার পুলিশ স্নেহা-র মাসি প্রতিমা সিংকে সঙ্গে নিয়ে ভাদুতলার জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ করেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, এই ভাদুতলার জঙ্গল থেকেই ছোট্ট স্নেহা-র প্রাণহীন দেহ উদ্ধার হয়েছিল গত শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে।

প্রতিমা সিং (মাঝখানে) পুলিশের সঙ্গে ঘটনাস্থলে :

প্রসঙ্গত, শালবনীর কুচাকলা গ্রামের রঞ্জিত সিংয়ের ৭ বছরের মেয়ে স্নেহা ছোটো থেকেই নিজের মামা বাড়ি খড়্গপুরের রূপনারায়ণপুরে থাকত। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মাসির সাথে বেরিয়ে নিখোঁজ থাকা স্নেহার মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে, তার নিজের বাড়ির কাছাকাছি এলাকা, শালবনীর ভাদুতলা জঙ্গলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ঝোপের মধ্যে দেহ পড়ে ছিল। সামনেই জুতো জোড়া ছিল। গলায় দড়ির ফাঁসের চিহ্ন বোঝা যাচ্ছিল! আর, একটি দড়িও সামনে পড়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও, শালবনী থানার পুলিশ দড়ি উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছিল। পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ওই নাবালিকার মাসি প্রতিমা সিং-কে গ্রেফতার করেছিল। আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। জেরায় নাকি খুনের অভিযোগ স্বীকারও করেছে প্রতিমা! তবে, খুনের কারণ জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেই খুনেরই তদন্তে নেমে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।

ছোট্ট স্নেহা (৭) ‘র নিথর দেহ উদ্ধার হয়েছিল ভাদুতলার জঙ্গলে (১১ সেপ্টেম্বর) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago