Political Violence

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব! উদ্ধার তাজা বোমা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ঘিরে উত্তপ্ত হল এলাকা। উদ্ধার হল তাজা বোমা। ঘটনা ঘিরে সোমবার রীতিমতো উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সোমবার দুপুরে ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলে শ্যামপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী মুরসেদ আলি বেশ কিছু লোকজন নিয়ে এসে দলেরই প্রধান সেখ জুলফিকার আলির অফিসে গিয়ে বিক্ষোভ শুরু করে। প্রধানের অভিযোগ, “বিক্ষোভ চলাকালীন আমরা পঞ্চায়েতকে সমস্ত কিছু জানিয়েছি। তাতে উনি আশ্বস্ত হলেও, ওনার সঙ্গে আসা সমর্থকরা হামলা চালায়।”

উদ্ধার তাজা বোমা :

অভিযোগ, হামলা চালানোর জন্য সঙ্গে বোমাও নিয়েও আসা হয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানা তথা জেলা পুলিশের বিশাল বাহিনী। এই ঘটনায় একটি পিক আপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়। বোমাগুলি উদ্ধার করছে ডেবরা থানার পুলিশ। ঘটনায় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়। তবে, ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিকে, শাসকদলের কর্মীদের বাড়িতে এতো তাজা বোমা কোথা থেকে এল, তদন্তের দাবি তুলেছেন বিরোধীরা! তবে, বিচ্ছিন্ন ঘটনা বলে বিষয়টিকে উড়িয়ে দিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago