Political Violence

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, তীর বিদ্ধ তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হলো

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো কেশপুর! এলাকা দখলকে কেন্দ্র করে বুধবার বিকেলে কেশপুরের কুমারী বাজার এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়। তীর বিদ্ধ হয় এক তৃণমূল কর্মী। তার ঠোঁটে এসে তীর বিঁধে যায়! ওই কর্মীর নাম হাবিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

তীরবিদ্ধ তৃণমূল কর্মী :

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “আজ হুল দিবস ছিল, সেই সুযোগে বিজেপির লোক তীর ধনুক নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। এটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। পুলিশকে নির্দেশ দিয়েছি উপযুক্ত ব্যবস্থা নিতে।” অপরদিকে, কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, “কেশপুরের কুমারী বাজারে হুল উৎসব পালন করছিলো বিজেপির কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীরা হঠাৎই আক্রমণ করে। ভোটের পর থেকেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে শাসক দল।” এনিয়ে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে ঘটনাস্থলে।

ঘটনাস্থলে উত্তেজনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago