Politics

Midnpaore: বউকে টিকিট দেয়নি দল! রাজ্য নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ খড়্গপুরে, অভিযুক্ত হিরণ ঘনিষ্ঠ নেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: প্রার্থী অসন্তোষ এবার বিজেপিতেও! রাজনৈতিক সমালোচকরা বলছেন, এই ধরনের অশান্তির আশঙ্কা করেই মধ্যরাতে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তা সত্ত্বেও এড়ানো গেল না বিক্ষোভ! গভীর রাতেই ভাঙচুর চালানো হল প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপির রাজ্য নেতা তুষার মুখার্জি’র বাড়িতে। ঘটনাটি রেলশহর খড়্গপুরের ২৩ নং ওয়ার্ডের। মহিলা (সাধারণ) সংরক্ষিত এই আসনে বিজেপি প্রার্থী করেছে পিঙ্কি পাত্র-কে। সূত্রের খবর যে, এখানে নিজের স্ত্রী-কে প্রার্থী করার জন্য দলের কাছে প্রস্তাব দিয়েছিলেন ওই ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ সৌমেন দাস (বিলু) নামে এক কর্মী। মঙ্গলবার সকালে তুষার মুখার্জির অভিযোগ, গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে ইঁট বৃষ্টি করা হয়, ভাঙচুর করা হয় গাড়িটিও। এই কাজ করা হয়েছে ওই সৌমেন দাস ওরফে বিলু’র নেতৃত্বে। এরপর, রাতেই খড়্গপুরের এসডিপিও দীপক সরকারের নেতৃত্বে পুলিশ পৌঁছয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি কর্মী।

ভাঙচুর:

প্রসঙ্গত, সৌমেন দাস হিরণ গোষ্ঠীর নেতা বলে তুষার মুখার্জি’র অনুগামীদের দাবি। সৌমেন ওই ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য নিজের নাম প্রস্তাব করেছিল রাজ্য নেতা তুষারের কাছে। এমনকি, প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছিল বলে তুষারের দাবি। তুষার বলেছেন, “আমি সেই সময়ই জানিয়ে দিয়েছিলাম, টিকিট দেওয়ার অধিকার বা ক্ষমতা আমার হাতে নেই। রাজ্য নেতৃত্ব ঠিক করবে। কিন্তু, তার পরিণাম যে এরকম হবে ভাবতে পারিনি।” অভিযোগ, রাত্রি বারোটা নাগাদ হামলা চালানো হয় তুষার মুখার্জির বাড়িতে। তুষারের অভিযোগ, “প্রথমে আমরা সরস্বতী পূজোর বিসর্জন ভেবেছিলাম। তারপর, যখন বাড়ির কাঁচ ভেঙ্গে পড়ে তখন বুঝতে পারি। জানালার কাছে এসে শুনতে পাই, বিলুর বউকে টিকিট দেওয়া হয়নি কেন? ওকেই টিকিট দিতে হবে। এইসব। পরে জানতে পারি, বিলু মানে ওই বিজেপি কর্মী সৌমেন দাস।” যদিও, অভিযোগ অস্বীকার করে সৌমেন দাস জানিয়েছেন, “এটা ঠিক আমি টিকিট পাওয়ার দাবিদার ছিলাম। কিন্তু, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এইসব আমি কোনদিনই করিনি। দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই চূড়ান্ত! আমার নামে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।”

রাজ্য নেতা তুষার মুখার্জি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago