Education

Paray Shikshalay: প্রাক বসন্তে প্রকৃতির কোলে ‘পাড়ায় শিক্ষালয়’ পশ্চিম মেদিনীপুরে! রোদ-বৃষ্টিতেই সমস্যা, বলছেন অভিভাবকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: শীত বিদায়ের পথে। বসন্ত প্রায় দুয়ারে। স্বাভাবিকভাবেই, মিষ্টি রোদে-মনোরোম আবহাওয়ায় সোমবার থেকে সফলভাবেই শুরু হয়েছে প্রকৃতির মুক্তাঙ্গনে মুক্ত শিক্ষার পাঠশালা- ‘পাড়ায় শিক্ষালয়’ (Paray Shikshalay)। পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাক প্রাথমিক থেকে একেবারে সপ্তম শ্রেণী অবধি পড়ুয়ারা খুশি মনে যোগ দিয়েছে পাড়ায় শিক্ষালয়-তে। কোথাও গাছের তলায়, কোথাও মন্দির চালায়, কোথাও স্কুল মাঠে আবার কোথাও পরিষ্কার উঠোনে হয়েছে পাড়ায় শিক্ষালয়। তবে, পরিকাঠামোগত সমস্যা হয়নি, উচ্চ বিদ্যালয়গুলির ক্ষেত্রে। স্কুল মাঠেই, গাছের তলায় পাঠদান হয়েছে। বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়-কে অবশ্য নিজেদের মাঠ না থাকার কারণে, একটু দূরে কোথাও গিয়ে পড়াতে হয়েছে। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান থেকে শুরু করে বিডিও, ডিআই, এস আই-রা ঘুরে ঘুরে দেখেছেন জেলার বিভিন্ন প্রান্তের ‘পাড়ায় শিক্ষালয়’।

চলছে পাড়ায় শিক্ষালয়, উপস্থিত ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই :

এদিকে, সপ্তাহ শেষেই দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়। সেই সময় ‘পাড়ায় শিক্ষালয়’-তে যে ব্যাঘাত ঘটবেই তা বলাই বাহুল্য! যদিও এনিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ, “ঝড় বৃষ্টির সময় যাতে সমস্যা না হয়, তা দেখে নিতে হবে।” স্বাভাবিকভাবেই, ওই দিনগুলিতে পাঠদান প্রক্রিয়া প্রায় স্থগিত থাকবে। একই সমস্যা হবে মার্চ মাসের পর রোদ বাড়লে। সেজন্যই, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, “পাড়ায় নয়, শ্রেণীকক্ষেই পাঠদান শুরু হোক।” এমনিতেও, সংক্রমণ প্রায় তলানিতে! সেক্ষেত্রে মার্চ মাস থেকে শ্রেণীকক্ষে পাঠদানের সম্ভাবনা উড়িয়েও দেওয়া হচ্ছে না। অন্যদিকে, সোমবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নং ব্লকের আমলাগোড়া চক্রের রেউদি প্রাথমিক বিদ্যালয়ের পাড়ায় শিক্ষালয় বসলো ‘সুর সম্রাজ্ঞী’র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অভিভাবক থেকে শিক্ষক, শিক্ষার্থী সহ ব্লক উন্নয়ন আধিকারিক ওয়াসিম রেজা, শিক্ষা কর্মাধ্যক্ষ ভারতী হেমব্রম, সমিতির শিক্ষা অফিসার দীপঙ্কর রায়, অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব চৌধুরী ‘পাড়ায় শিক্ষালয়’ এর সূচনা করেন।

গড়বেতায় পাড়ায় শিক্ষালয় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago