Politics

নিজের গ্রামে ১৮ জন বিরোধী কর্মীকে বয়কট করা নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: সাংসদ দীপক অধিকারী (দেব)’র নিজের গ্রাম মহিষদায় আঠারোটি পরিবারকে বয়কট করার হুঁশিয়ারি দিয়ে পোস্টার বা লিফলেট পড়েছে, তা নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল! সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই লিফলেট। বেশিরভাগ সংবাদমাধ্যমে এনিয়ে খবর প্রকাশিত হয়েছে। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব।

ফেসবুকে দেবের পোস্ট (সৌজন্যে : Facebook)

সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, “বিষয়টি দেখার পরে আমি কেশপুরে আমার দলের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারাও নিশ্চিত করেছেন যে, কোন টিএমসির দলীয় কার্যালয় / সদস্যরা এ জাতীয় নোটিশ কখনও জারি করেনি। যে কোন দলই হোক না কেন, একজন মানুষ হিসাবে আমি কখনই এ জাতীয় বিদ্বেষের প্রচারকে সমর্থন করব না। আমি যখন শপথ নিয়েছিলাম তখন আমি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। দয়া করে অযথা পার্টির নাম খারাপ করার চেষ্টা করবেন না! এমনিতেই আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে আরও কঠিন করবেন না। একতা, ভালোবাসা ও শান্তি বজায় থাকুক।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago