Politics

Dilip Ghosh: “লং মার্চ করতে করতে দিল্লি চলুন, পথে আমরা জল খাওয়াব!” খড়্গপুরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের, মুখ খুললেন পুলিশের ‘ধমকানি’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে:”একশো দিনের টাকা আনতে দিল্লি পর্যন্ত লং মার্চ করুন। দিল্লি চল বলে, সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে চলুন। পথে আমরা জল খাওয়াব!” একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ প্রসঙ্গে, মঙ্গলবার সকালে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুরে বসে কড়া ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। তাঁর মতে, “সবথেকে বেশি টাকা পায় পশ্চিমবঙ্গ। আর, সব থেকে বেশি দুর্নীতি হয় এখানেই। নেতারা বলছে আরও খাবো, আরও খাবো। তাই, দিদি চেঁচাচ্ছেন।” শুধু ১০০ দিনের কাজ নয়, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বাংলা তথা পশ্চিম মেদিনীপুরের যেভাবে দুর্নীতি হচ্ছে তা নিয়ে এদিন সরব হয়েছেন দিলীপ। তাঁর অভিযোগ, “কেশিয়াড়িতে আবাস যোজনার তালিকায় প্রায় ৪০০ জনের নাম বদলে দেওয়া হয়েছে।”

দিলীপ ঘোষ খড়্গপুরে :

অন্যদিকে, সম্প্রতি, সাংবাদিকদের উদ্দেশ্য করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অপমানজনক মন্তব্য-কে ঘিরে রাজ্য জুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও মুখ খুললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বললেন, “পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিম মেদিনীপুর পুলিশের যোগ্যতা সাধারণ মানুষ জেনে গেছে। দিনে দুপুরে খড়্গপুরে ছিনতাই হচ্ছে, আর সাংবাদিকরা খবর করলেই দোষ! এসব ধমকানি চমকানি দিয়ে মিডিয়ার মুখ বন্ধ করা যাবে না। মিডিয়ার ভুল হলে, মানুষ তার বিচার করবে। আমাদের বিরুদ্ধেও‌ তো খবর হয়! পুলিশ দিয়ে চমকে মিডিয়ার মুখ বন্ধ করা, গনতন্ত্রের জন্য বিপজ্জনক।” উল্লেখ্য, এদিন তিনি খড়গপুরে চা চক্রে যোগ দেওয়ার পর সম্প্রতি কাশ্মীরের লাদাখে বাস দুর্ঘটনায় ‘শহীদ’ হওয়া জ‌ওয়ান বাপ্পাদিত্য খুটিয়া’র পরিবারের সঙ্গেও দেখা করতে যান। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। এরপর, রেলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago