Politics

অসংখ্য তারাদের ছাপিয়ে উপনির্বাচনে তৃণমূলের “তারকা প্রচারক” জুন মালিয়া! ২০ জনের তালিকায় মেদিনীপুর থেকে সঙ্গী শুধু দেব

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আসন্ন উপনির্বাচনের জন্য তৃণমূলের তারকা প্রচারক বা স্টার ক্যাম্পেনার (Star Campaigner) লিস্ট প্রকাশিত হল। ২০ জনের সেই তালিকায় অবিভক্ত মেদিনীপুর থেকে জায়গা পেয়েছেন মাত্র ২ জন। প্রথমজন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া (June Malia)। দ্বিতীয়জন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দু’জনের নাম আছে যথাক্রমে- ১০ এবং ১১ নম্বরে। ২০ জনের যে তালিকা ঘোষিত হয়েছে, তা ধারে ও ভারে বেশ ‘ওজনদার’! তবে, অনেক হেভিওয়েটের নামই সেখানে নেই। কিন্তু, আছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। স্বভাবতই, তৃণমূল কংগ্রেসের অন্দরে জুনের গুরুত্ব যে ক্রমেই বেড়ে চলেছে, তা বলাই বাহুল্য!

জুন মালিয়া (ফাইল ছবি) :

দিদির সঙ্গে দেব ও জুন :

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, জঙ্গীপুর এবং সামশেরগঞ্জ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশিত হবে ৩ অক্টোবর। শাসকদল তৃণমূল কংগ্রেস গতকাল, শিক্ষক দিবসের দিনই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আজ (৬ সেপ্টেম্বর) তারকা প্রচারকদের তালিকাও প্রকাশ করে দিল। তালিকায় প্রথম নাম নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আছেন যথাক্রমে- সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সুব্রত মুখার্জি, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, জুন মালিয়া, দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, কুনাল ঘোষ, শুখেন্দু শেখর রায়, শোভনদেব চাটার্জী এবং মনোজ তেওয়ারি। শুধু অবিভক্ত মেদিনীপুর-ই নয়, রাজ্যের অনেক তাবড় নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ’ কে ছাপিয়ে গিয়ে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়া জুনের এই উত্তরণ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা আপামর মেদিনীপুর বাসীও একবাক্যে স্বীকার করছেন!

খেলা হবে দিবসে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago