Politics

Midnapore: কৃষিজমিতে ভেড়ি করতে না পেরে নদীর জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে, সবংয়ে ফের লাল পতাকার প্রতিরোধ মিছিল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: কৃষকদের প্রতিরোধে তিন ফসলা কৃষি জমিতে মাছের ভেড়ি চালু করতে না পেরে, এখন রাতের অন্ধকারে নদীর জল ঢুকিয়ে সেই কৃষি জমি অকেজো করার চক্রান্ত করছে ভেড়ি মাফিয়ারা! এই অভিযোগে সরব হয়ে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বামেদের নেতৃত্বে ব্লক ভূমি ও ব্লক প্রসাশন দপ্তরে কৃষকদের তুমুল বিক্ষোভ সহ ঘেরাও কর্মসূচী অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। তার আগে লাল পতাকার এক বিশাল মিছিলও অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত দু’বছর ধরে সবং এর রামভদ্রপুর মৌজায় কেলেঘাই নদী সংলগ্ন বাঁধঘেরা ৮০০ একর তিনফসলা চাষ জমি দখল করে রাতারাতি ২৫-৩০টি জেসিবি মেসিন দিয়ে ভেড়ি তৈরির অভিযোগ উঠেছিল মাফিয়াদের বিরুদ্ধে! রাতের অন্ধকারে বন্দুক ঠেকিয়ে বাইক বাহিনী কৃষকদের হাতে নগদ ১০/২০ হাজার টাকা ধরিয়ে লিজে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগও ওঠে। স্থানীয় বাম নেতৃত্বের অভিযোগ, “১২০০’র অধিক কৃষক পরিবারের মধ্যে মাত্র ৯১ জনের কাছ থেকে এমন চুক্তি লিখিয়ে নিয়ে পুরো এলাকা জুড়ে ভেড়ি তৈর করা শুরু করলে কৃষকরা প্রতিরোধ গড়ে তোলেন। বহু কৃষক ও কৃষক রমনী রক্তাক্ত হয়। পুলিশ প্রসাশন সহ ভূমি দপ্তর এমন ভেড়ি হাঙরদের বিরুদ্ধে আইনানুসারে কোনো পদক্ষেপ না নিয়ে প্রতিবাদী কৃষকদের নামে সাজানো মামলা দেয়। গড়ে ওঠে রামভদ্রপুর কৃষি ও কৃ্ষক বাঁচাও সংগ্রাম কমিটি। সেই সংগ্রাম কমিটি ও সারা ভারত কৃষক সভা একযোগে আপোষহীন লড়াই জারি রেখে ভেড়ী তৈরী বন্ধ করে দেয়। হাইকোর্টেও আইনি পদক্ষেপে কৃষকদের সুরক্ষার দাবি নিয়ে লড়াই চলছে এবং আপাতত হাইকোর্ট ভেড়ি তৈরিতে স্থগিতাদেশ জারি করেছে।”

বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি:

এমন সময়েই রাতের অন্ধকারে রামভদ্রপুর মৌজা থেকে তিন কিমি দূর থেকে নদীর জল ঢুকিয়ে তিন ফসলা কৃষি জমি নষ্ট করার যড়যন্ত্র শুরু হয়েছে বলে তাঁদের অভিযোগ। অভিযোগ, নদীর জল কিংবা নোনা জল ঢুকিয়ে কয়েকশো বিঘার সরষে চাষ, মাদুর কাঠি, বোরো চাষের ধানের বীজ তলা নষ্ট করা হয়েছে। এলাকার কৃষক তুলসী পাল, মনালীসা পাল, শক্তিপদ প্রামানিক, নারায়ন মান্না, মোহিনী পাল প্রমুখরা বলেন, গত বছর বোরো চাষে ধানের শীষ বের হওয়ার মুখে, রাসায়নিক আগাছা নষ্ট করার তরল রাতের অন্ধকারে স্প্রে করে তাঁদের ফসল নষ্ট করা হয়েছিল। রক্ত দিয়ে জমি রক্ষার করার লড়াইতে পিছু হঠলেও, এখন চাষ জমি নষ্ট করে দিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। পুলিশ প্রসাশন, ভূমি দপ্তর, বিডিও দপ্তরে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই, বৃহস্পতিবার কৃষকদের পরিবার সহ সারা ভারত কৃষক সভা সবং ব্লক কমিটি সবং বিডিও দপ্তরের সামনে মিছিল করে এসে বিক্ষোভ অবস্থান সহ ঘেরাও কর্মসূচীতে সামিল হয়। অবিলম্বে জমিতে নোনাজল ঢোকানো বন্ধ সহ দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দেওয়া হয় স্মারকলিপি। কৃষক নেতৃত্ব চন্দন গুচ্ছাইত, “ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব অমলেশ বোস বলেন, ২৪ ঘন্টার মধ্যে নোনাজল ঢোকানো বন্ধ করা না হলে আগামী ২১ জানুয়ারি কৃষকরা নিজেদের জমি রক্ষা করতে নাঙল, কোদাল, কাস্তে নিয়ে ওই লিভারপাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযানে সামিল হবেন। তার জন্য কোনো অঘটন ঘটলে তার জন্য প্রসাশন দায়ী থাকবেন।” এই বার্তা নিয়ে এদিন সবং বাজারে মিছিলও করেন বিক্ষোভে অংশগ্রহণকারী কৃষক সহ কৃষক রমনীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago