Politics

“দলত্যাগ বিরোধী আইন কি আমি জানি, বাংলার মাটিতে কার্যকর করে দেখাবো”, ডেবরা থেকে হুঙ্কার শুভেন্দুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: “দলত্যাগ বিরোধী আইন কি আমি জানি। আমি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে তা কার্যকরী করে দেখাবো; ২ মাস লাগতে পারে, ৬ মাস লাগতে পারে!” পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে আজ সাংবাদিকদের সামনে এভাবেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বিধায়ক পদ পরিত্যাগ না করেই শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কৃষ্ণনগর উত্তর থেকে সদ্য নির্বাচিত মুকুল রায়। আর, আজ সাংবাদিকরা এই বিষয়েই জানতে চান বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু বলেন, “বিধায়ক ভাঙানো মাননীয়ার দীর্ঘদিনের রোগ! ২০১২ সাল থেকে এই কাজ তিনি করছেন। আগে টার্গেট করতেন সিপিএম ও কংগ্রেস কে। আর এখন বিজেপি’কে!”

ডেবরায় আজ শুভেন্দু অধিকারী :

আর এই প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, “আমি নিজে সবকিছু পরিত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে বিজেপি দলের সদস্য পদ গ্রহণ করেছিলাম। ঠিক একইভাবে এখনকার সমস্ত বিধায়ককেও দলত্যাগ বিরোধী আইন মেনে, দল পরিবর্তন করতে হবে। নাহলে, স্পিকার হাতে থাকলেই যা খুশি করা যাবেনা, পশ্চিমবঙ্গে কিভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হয় আমি তা ভালো করে জানি। ইতিমধ্যে, এ নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদের সঙ্গে আমার কথা হয়েছে। ২ মাস লাগুক, ৬ মাস লাগুক পশ্চিমবঙ্গে এই আইন আমি কার্যকর করে দেখাবো। অন্যের বিধায়ক, নিজেদের খাতায় এসব আর চলবে না! মুকুল রায় কে দিয়ে তিনি যে বেআইনি কাজ শুরু করলেন, তা শেষ করার দায়িত্ব বিরোধী দলনেতা হিসেবে আমার। যে কেউ তৃণমূলে যেতেই পারেন, কিন্তু বিধায়ক পদ পরিত্যাগ করে যেতে হবে।” একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, মুকুল রায় কিংবা যে কেউ বিজেপি ছেড়ে চলে গেলে, বিজেপির কোন ক্ষতি হবে না; কারণ বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয় নীতি ও আদর্শভিত্তিক দল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago