Politics

Midnapore: কৃষক হত্যার ‘প্রতিবাদ’ আর কৃষকদের ‘ধন্যবাদ’ জানাতে ১০০ ট্রাক্টর নিয়ে মেদিনীপুরে মিছিল তৃণমূল কংগ্রেসের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ নভেম্বর: কৃষক আন্দোলনের চাপে নতিস্বীকার করেছে কেন্দ্রের মোদী সরকার! বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করা হয়েছে। প্রথম থেকেই এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। স্বভাবতই তারা খুশি মোদীজির নতিস্বীকারে! তবে, এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে মোদী সরকারের প্রধান বিরোধী হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই, ‘কৃষি বিল’ ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের জমি আরও শক্তপোক্ত করতে বদ্ধপরিকর তারা। এ রাজ্যেও আসন্ন পৌরসভা নির্বাচনের আগে তাই কৃষকদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস! বৃহস্পতিবার মেদিনীপুর শহরে যেমন নজর কাড়ল ১০০-র বেশি ট্রাক্টর নিয়ে মহামিছিল। মিছিলের উদ্দেশ্য, কৃষকদের কুর্নিশ‌ জানানো এবং কৃষি আইন প্রত্যাহারের পরবর্তী প্রক্রিয়া শুরু করার দাবি তুলে ধরা। এর সঙ্গে, শতাধিক কৃষকের মৃত্যু বা ‘হত্যা’র তদন্ত করার দাবিও উঠলো!

মেদিনীপুরে ট্রাক্টর মিছিল :

সবমিলিয়ে বৃহস্পতিবার বিকেলে শতাধিক ট্রাক্টর নিয়ে এক নজরকাড়া মিছিল অনুষ্ঠিত হল মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। একশোর বেশি ট্রাক্টর নিয়ে মেদিনীপুর সদরের জামতলা থেকে কেরানীচটি অবধি প্রায় ১৫ কিলোমিটার রাস্তা মিছিল করল তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক গোপাল সাহা, ব্লক সভাপতি মুকুল সামন্ত, অঞ্চল সভাপতি শ্রাবন্তী মন্ডল প্রমুখরা। দীনেন বললেন, “কৃষকদের সমবেত আন্দোলনের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। তাই তাঁদের কুর্নিশ জানিয়ে এই মিছিল। তবে, শতাধিক কৃষককে হত্যা করেছে বিজেপি। তার উপযুক্ত তদন্ত চাই! অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের পরবর্তী প্রক্রিয়াও শুরু করা হোক।”

শতাধিক ট্রাক্টর নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago