Politics

Kharagpur: ‘উন্নয়ন’ এর সাথে থাকতে চেয়েছিলেন! পাঁচ হাজারি কাউন্সিলরকে বহিষ্কার করল CPI

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: “মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন। সেই উন্নয়নের সঙ্গে থাকতে চাই। যদি তিনি আমাকে সুযোগ দেন, তবে কৃতজ্ঞ থাকব।” রীতিমতো সাংবাদিক ডেকে ‘উন্নয়ন’ এর সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন সারা রাজ্যের মধ্যে সর্বাধিক ব্যবধানে জয়ী কাউন্সিলর CPI এর নার্গিস পারভিন। স্বাভাবিকভাবেই, এই ‘অপমান’ মেনে নেয়নি তাঁর দল সিপিআই (CPI)। বিবৃতি দিয়ে রবিবার জানিয়েছে, “খড়্গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে দলের নির্বাচনী প্রতীকে জনগণের বিপুল সমর্থনে নার্গিস পারভিন বিপুল ভোটে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ও আর্থিক লোভের কারণে প্রলোভিত হয়ে দলবিরোধী অবস্থান নিয়েছেন, যা দল কোনও ভাবেই সমর্থন করে না। তাঁর এই মানসিকতা ও সাম্প্রতিক বিবৃতি দলের নজরে এসেছে এবং এই অবস্থানের তীব্র নিন্দা করছে।” সিপিআইয়ের খড়্গপুর শহরের পূর্ব আঞ্চলিক পরিষদের নেতা প্রবীর গুপ্ত এও জানিয়েছেন, নার্গিসকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

নার্গিস পারভিন (Nargish Parveen) :

প্রসঙ্গত, রেকর্ড ৫২১৭ ভোটে জয়ী হয়েছিলেন নার্গিস। হারিয়েছিলেন খড়্গপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শেখ হানিফের স্ত্রী মুমতাজ কুদ্দুসিকে। অবশ্য, এর আগের পৌরসভা নির্বাচনে, হানিফও সি পি আই এর প্রতীকেই জয়ী হয়েছিলেন। পরে, শাসকদলের চাপে তৃণমূলে গিয়ে পেয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ। এবারও, বাম প্রার্থী নার্গিস তাঁর পূর্বসূরীকেই যেন অনুসরণ করলেন! তবে, এবার আর কোনো চাপ নয়। স্ব-ইচ্ছায় শাসকদলের উন্নয়নের সঙ্গী হতে চেয়েছেন নার্গিস। আর, নার্গিসকে মেনে নিতে নারাজ শেখ হানিফ। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “তৃণমূলের কাউকে প্রয়োজন নেই। উনি যে দলের হয়ে ভোট চেয়েছিলেন, সেই দলে থেকেই উন্নয়ন করুন না!” এনিয়ে, নার্গিসের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, স্ত্রীর পাশে দাঁড়িয়ে সিপিআইয়ের লোকাল কমিটির সম্পাদক শেখ সাইজাদের বক্তব্য, “ওই ওয়ার্ডে ১২ হাজারের বেশি ভোটার। বড় এলাকা। তাই উন্নয়নের জন্য শাসকদলের সঙ্গে থাকলে কাজ করানো যাবে। তাই আমার স্ত্রী সিপিআইয়ের প্রতীকে জিতলেও তৃণমূলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূলের জেলা সভাপতির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। বোর্ড গঠনের পর বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। তারই মধ্যে আজ জানতে পেরেছি নার্গিসকে বহিষ্কার করেছে দল।” এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “নার্গিসের আবেদন রাজ্য নেতৃত্ব-কে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের তরফে সবুজ সংকেত এলেই তাঁকে দলে নেওয়া হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago