Protest

Protest: পে-স্কেল মেনে বেতন না দিলে সমবায় ব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি পশ্চিম মেদিনীপুরের কর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি:তাঁদের কঠোর পরিশ্রমেই রাজ্যজুড়ে টিকে আছে সমবায় ব্যবস্থা। অথচ নামমাত্র ৫-৬ হাজার টাকা বেতনে তাঁদের খাটানো হয়। নেই নির্দিষ্ট বেতন কাঠামো। সমবায় সমিতির লভ্যাংশ থেকেই কোনোমতে তাঁদের বেতন মেটানো হয়। উদাসীন রাজ্য সরকার। সরকার বদলালেও তাঁদের অবস্থা বদলায়নি, এই অভিযোগ তুলে এবং রোপা ২০১৯ মেনে ন্যায্য সরকারি পে-স্কেল ঘোষণার দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে প্রতীকী ধর্মঘট ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। জেলা সদর মেদিনীপুরে অবস্থিত জেলা সমবায় ভবনে জেলার প্রতিটি ব্লক থেকে আসা সমবায় সমিতির কয়েকশো কর্মচারী বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ:

তাঁদের দাবি, সমবায় ব্যাংকের পে-স্কেল থাকলেও সমবায় সমিতির কর্মচারীরা বঞ্চিত! অথচ, রাজ্য জুড়ে সমবায় ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন সমবায় সমিতির কর্মচারীরাই। নাম মাত্র ২-৩ হাজার কিংবা ৫ হাজার টাকা বেতনে তাঁদের খাটানো হয়। তাই, শুক্রবার দুপুরে জেলা সমবায় দপ্তরের আধিকারিক বা এআরসিএস (ARCS) বিশ্বজিৎ কুন্ডুর হাতে তাঁরা স্মারকলিপি তুলে দেন এবং দাবি পূরণ না হলে সমবায় ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন। জেলা কমিটির তরফে কাঞ্চনময় ঘোষ, প্রশান্ত পলমল প্রমুখ বলেন, “আমাদের দাবিগুলি ARCS গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ RCS এর কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।” তবে, রাজ্য সরকার তাঁদের এই দাবি না মানলে, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে তাঁরা যাবেন বলে জানিয়েছেন। এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের ডি.এ আন্দোলনের মধ্যেই রাজ্যজুড়ে সমবায় সমিতির কর্মচারীদের এই দাবি যে রাজ্য সরকারকে নতুন করে চাপে ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago