Purba Medinipur

Football: ফুটবলার হওয়ার স্বপ্নভঙ্গ হলেও ফুটবল জাগলার হিসেবে একের পর এক রেকর্ড মেদিনীপুরের মনোজের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। তবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। হয়েছেন ‘ফুটবল জাগলার’। মন প্রাণ দিয়ে তাই জাগলার হিসেবেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সম্প্রতি, তাঁর কাছে এল আরেকটি বিশ্বরেকর্ডের স্বীকৃতি! পূর্ব মেদিনীপুরের রাতুলিয়ার বাসিন্দা মনোজ মিশ্র। পেশায় জাগলার এই ফুটবল শিল্পী বিশ্বরেকর্ড গড়লেন মাথায় ফুটবল ব্যালেন্স করে একটানা ৫১ কিলোমিটার ৪৩৫ মিটার সাইকেল চালিয়ে। ২০২০ সালের ২২ নভেম্বর সাইকেল চালান হলদিয়ার ক্ষুদিরামনগরের রাস্তায়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয় সংস্কৃতি চক্র ক্লাব। প্রায় দেড়’বছর বাদে তাঁর এই অসামান্য কীর্তির স্বীকৃতি দিল জার্মানির ‘অল্টারনেটিভ বুক অফ রেকর্ডস’। মনোজের পরবর্তী লক্ষ্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness World Records)।

ফুটবল জাগলার মনোজ মিশ্র:

প্রসঙ্গত, মাথায় ফুটবল নিয়ে মাত্র ১৩ কিলোমিটার ৭৪ মিটার সাইকেল চালিয়ে এর আগে বিশ্বরেকর্ড করেছিলেন বাংলাদেশের আবদুল হালিম। সেই রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়লেন মনোজ। অল্টারনেটিভ বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়ে, ইতিমধ্যে ১৭ টি বিশ্বরেকর্ড গড়লেন মনোজ। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। জানালেন, “চেয়েছিলাম ফুটবলার হতে। কিন্তু, অভাব আর চোটের জন্য বেশিদূর এগোতে পারিনি। কিন্তু, ফুটবলটা ছাড়তে পারিনি। তাই এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago