Railway

Local Train: অবিলম্বে খড়্গপুর-আদ্রা লাইনে লোকাল চালুর দাবি! ‘পরিকল্পনা চলছে’ আশ্বাস রেল কর্তৃপক্ষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ নভেম্বর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চালু হলেও, আদ্রা ডিভিশনের খড়্গপুর বা মেদিনীপুর থেকে আদ্রা লাইনে কোনো লোকাল ট্রেন চালু হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। রবিবার খড়্গপুর ও মেদিনীপুর স্টেশনে এসে এই লাইনে যাতায়াত করা বহু নিত্য যাত্রী এই বিষয়ে খোঁজ নিয়েছেন। গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনী প্রভৃতি এলাকার সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েছেন। খড়্গপুর-আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুর্গাদাস দে সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, “খড়্গপুর-আদ্রা লাইনে একাধিক ট্রেন চলত। শিরোমণি প্যাসেঞ্জার কিংবা আদ্রা-মেদিনীপুর এমু লোকালে অনেক সাধারণ যাত্রী ও নিত্য যাত্রীরা যাতায়াত করেন। তাঁরা সমস্যায় পড়েছেন। অবিলম্বে এই শাখাতেও লোকাল ট্রেন চলাচল শুরু হোক।”

খড়্গপুর-আদ্রা শাখায় লোকাল চলাচলের দাবি :

যদিও, কবে থেকে এই শাখায় লোকাল চলাচল শুরু হবে তা নিয়ে সদুত্তর দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “খড়্গপুর-আদ্রা লাইনে লোকাল ট্রেন চালু করার বিষয়ে পরিকল্পনা চলছে।” এদিকে, ঝাড়গ্রাম শাখাতেও কোনো লোকাল ট্রেন চালু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। বহু আন্দোলনের ফলে শুধুমাত্র টাটা প্যাসেঞ্জার ও স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দিচ্ছে। এছাড়া, আর কোনো ট্রেন স্টপেজ না দেওয়ায় ক্ষুব্ধ ঝাড়গ্রামের সাধারণ যাত্রীরা। অন্যদিকে, চালু হয়নি সাঁতরাগাছি লোকাল সহ বিভিন্ন লোকাল ট্রেনও। এ নিয়েও রেল আধিকারিকরা এখনও অবধি কোনো প্রতিক্রিয়া দেননি!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago