Railway

Amrit Bharat Express: গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার, অমৃত ভারত এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে পৌঁছতেই সেলফির হিড়িক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩০ ডিসেম্বর: খড়্গপুর স্টেশনে এসে পৌঁছল দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। ১৩০ কিলোমিটার গতিবেগের মালদা টাউন-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস শনিবার (৩০ ডিসেম্বর) রাত্রি ঠিক ৮-টা নাগাদ পৌঁছয় খড়্গপুর স্টেশনে। রাত্রি ৮টা ৫ মিনেটে খড়্গপুর স্টেশন ছেড়ে যায় এই ট্রেন। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন DRM কে.আর চৌধুরী সহ অন্যান্যরা। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এই ট্রেন ঘিরেও উপস্থিত কয়েক শতাধিক যাত্রীদের মধ্যে ছিল তুমুল উৎসাহ-উন্মাদনা! ট্রেন খড়্গপুর স্টেশনের ৪নং (4No.) প্ল্যাটফর্মে পৌঁছনো মাত্রই পড়ে যায় সেলফি তোলার হিড়িক।

খড়্গপুর স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস:

উল্লেখ্য যে, অযোধ্যা থেকে আজই দেশের প্রথম দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে একটি হল মালদা টাউন-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এটি খড়্গপুর ডিভিশনের ৬-টি স্টেশনের উপর দিয়ে যাবে। এর মধ্যে অন্যতম হল- বেলদা স্টেশন ও খড়্গপুর জংশন। বেলদাতে অমৃত ভারত এক্সপ্রেস-কে স্বাগত জানাবেন সাংসদ দিলীপ ঘোষ। খড়্গপুর জংশন এবং বেলদা স্টেশন ছাড়াও খড়্গপুর ডিভিশনের আন্দুল, জলেশ্বর, বালেশ্বর ও সোরো স্টেশনে থামবে দ্রুতগতির এই এক্সপ্রেস ট্রেন।

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, অন্যান্য দিন খড়্গপুর স্টেশনে এই ট্রেন পৌঁছবে বিকেল ৫টা ৪৫ নাগাদ। বেলদায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে। এতে যাতায়াত করতে পারবেন ১,৮৩৪ জন। অমৃত ভারতে ২২টি নন AC কামরা রয়েছে। ফলে কম খরচেও যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। ট্রেনে দু’টি মাল রাখার রেক; আটটি জেনারেল কামরা (যাতে বসে যাতায়াত করতে হবে); ১২টি স্লিপার কামরা রয়েছে। কামরাগুলি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরিতে। এদিন অযোধ্যা থেকে দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে কর্নাটকের বেঙ্গালুরু পর্যন্ত এবং অপরটি উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিহারের দ্বারভাঙা পর্যন্ত যাতায়াত করবে।

স্বাগত জানালেন খড়্গপুর ডিভিশনের DRM:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago