Railway

Vande Bharat: খড়্গপুর শাখায় ছুটবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস! মাত্র সাড়ে ৫ ঘন্টায় হাওড়া থেকে পুরী, থামবে খড়্গপুর স্টেশনেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৭ এপ্রিল: ভ্রমণ পিপাসুদের জন্য বড়সড় সুখবর! দেশের ১৬-তম এবং খড়্গপুর শাখায় ১ম (প্রথম) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে কয়েকদিনের মধ্যেই। হাওড়া থেকে দার্জিলিং (নিউ জলপাইগুড়ি স্টেশন)’র পর, এবার হাওড়া থেকে পুরী’র জন্য দেশের দ্রুততম ট্রেন (এই মুহূর্তে) ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express) বরাদ্দ করল ভারতীয় রেলওয়ে (Indian Railway)। আর, এই খবর আসার পরই খুশির হাওয়া খড়্গপুর ডিভিশন জুড়ে। জানা গেছে, হাওড়া থেকে পুরী বা পুরী থেকে হাওড়াগামী এই বন্দে ভারত এক্সপ্রেস পুরী ও হাওড়ার মাঝে ভুবনেশ্বর, কটক ও খড়্গপুর এই ৩-টি স্টেশনে থামবে (স্টপেজ দেবে)। প্রতিটি স্টেশনেই মাত্র ৫ মিনিটের জন্য এই ট্রেন থামতে পারে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার রাতে খড়্গপুর স্টেশনে:

গতকাল অর্থাৎ বুধবার (২৬ এপ্রিল) রাতে দেশের ১৬-তম এই বন্দে ভারত এক্সপ্রেস চেন্নাইয়ের কারখানা থেকে তৈরি হয়ে উড়িষ্যার বালেশ্বর হয়ে খড়্গপুরের উপর দিয়ে সাঁতরাগাছি কারশেডে পৌঁছেছে। আপাতত সেখান থেকে ট্রায়াল রানের পর খুব শীঘ্রই হাওড়া থেকে পুরীগামী রুটে চালানো হবে বলে খড়্গপুর ডিভিশনের DRM এম.এস হাসমি জানিয়েছেন। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার বলেন, “খড়গপুর ডিভিশনের জন্য বরাদ্দ হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেক। ট্রায়াল রানের পর দ্রুত এই ট্রেন চালানো হবে।” উল্লেখ্য যে, অন্যান্য ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে যেখানে অন্তত ৮-৯ ঘন্টা সময় লাগে, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস মাত্র সাড়ে ৫ ঘন্টাতেই হাওড়া থেকে পুরী কিংবা পুরী থেকে হাওড়া পৌঁছে দেবে বলে রেলওয়ে সূত্রে জানা যায়। স্বাভাবিকভাবেই আহ্লাদিত ভ্রমণ পিপাসু তথা সমুদ্র পিয়াসীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago