Railway

Howrah Ghatsila MEMU: খড়্গপুর থেকে পৌনে দু’ঘন্টাতেই ঘাটশিলা! আজ থেকে চালু হল হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৬ মার্চ:অতিমারী কাটিয়ে ফের আজ (৬ মার্চ), রবিবার থেকে চালু হচ্ছে হাওড়া ঘাটশিলা (18033) এবং ঘাটশিলা হাওড়া (18034) মেমু এক্সপ্রেস। সকাল ১০ টা ০৫ (10.05) মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন (১৮০৩৩)-টি। ঘাটশিলা পৌঁছবে দুপুর ১ টা ৫৫ (13.55) মিনিটে। ফের ২ টা ১০ (14.10) মিনিটে ঘাটশিলা থেকে ছাড়বে ফেরত আসার ট্রেন (১৮০৩৪)। হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬ টা ১০ (18.10) মিনিটে। মাত্র ৪ ঘন্টাতেই পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ঝাড়খণ্ডের ঘাটশিলায় পৌঁছতে পারবেন যাত্রী তথা ভ্রমণ পিপাসুরা। মাঝখানে পাঁশকুড়া, মেচেদা, খড়্গপুর, ঝাড়গ্রামের মতো বড় স্টেশনগুলোর উপর দিয়ে যাবে এই ট্রেন।

প্রতীকী ছবি:

হাওড়া-ঘাটশিলা এই মেমু এক্সপ্রেস-টি হাওড়া থেকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া বালিচক হয়ে খড়্গপুরে পৌঁছবে বেলা দুপুর ১২ টা ১০ মিনিটে। খড়্গপুর থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে। খড়্গপুর থেকে আর ১ ঘন্টা ৪০ মিনিট যাত্রা করলেই, ঘাটশিলায় (বেলা, ১ টা ৫৫/13.55) পৌঁছে যাবেন যাত্রীরা। মাঝখানে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছবে ১২ টা ৫৫ মিনিটে। ফের, বেলা ২ টা ১০ মিনিটে ঘাটশিলা থেকে ছাড়ার পর এই ট্রেন ঝাড়গ্রামে পৌঁছবে বিকেল ৩ টা ০২ (15.02) মিনিটে এবং খড়্গপুরে পৌঁছবে ৩ টা ৫২ (15.52) মিনিটে। হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬ টা ১০ (18.10) মিনিটে। তবে, এই সমস্ত বড় স্টেশনগুলি ছাড়াও এই রুটের প্রায় সমস্ত স্টেশনেই (যেমন- আন্দুল, বাউড়িয়া, কলাইকুন্ডা, খেমাশুলি প্রভৃতি) দাঁড়াবে এই মেমু এক্সপ্রেস। খুশি যাত্রীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago