Railway

Kharagpur GRP: তেলেঙ্গানার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার খড়্গপুরে! সোনার বিস্কুট, বিদেশি কারেন্সি, নগদ টাকা সহ গ্রেফতার ২

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ সেপ্টেম্বর: তেলেঙ্গানার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (ডেপুটি চিফ মিনিস্টারের)-র বাড়িতে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হল খড়্গপুর স্টেশনে! উদ্ধার সোনার বিস্কুট, বিদেশি কারেন্সি, রুপোর জিনিসপত্র সহ নগদ টাকা। খড়্গপুর স্টেশন থেকে দু’জনকে গ্রেফতার করল জিআরপি (GRP)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট থেকে নগদ টাকা, ডলার, দিনার ও সোনা-রুপোর প্রচুর জিনিসপত্র। যার আনুমানিক মূল্য অন্তত কুড়ি লক্ষ টাকা! বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে খড়গপুর GRP। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে খড়্গপুর স্টেশনের (Kharagpur Station) ৭নং প্ল্যাটফর্মে যখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময়ই আপ জন শতাব্দী এক্সপ্রেসে দু’জনকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই কেল্লাফতে! জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতীর নাম যথাক্রমে- রওশন কুমার মন্ডল এবং উদয় কুমার ঠাকুর। ধৃত দু’জনই বিহারের মধুবনীর বাসিন্দা।

উদ্ধার হওয়া জিনিসপত্র:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, দিন কয়েক আগে তেলেঙ্গানার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (ডেপুটি চিপ মিনিস্টার) তথা কংগ্রেস নেতা মাল্লু ভট্টি বিক্রম (Mallu Bhatti Vikrama) জরুরি প্রয়োজনে বিদেশে (USA-তে) যান। রক্ষণাবেক্ষণের জন্য বাড়িতে রেখে গিয়েছিলেন কর্মচারী রওশন কুমার মন্ডলকে। রওশন কুমার মন্ডল বিহারের বাসিন্দা। রওশন ফোন করে ডাকে উদয় কুমার ঠাকুর নামে তার এক বন্ধুকে। তারও বাড়ি বিহারে। এরপরই দু’জনে মিলে উপ-মুখ্যমন্ত্রীর বাড়ির সিন্দুক ভেঙে প্রচুর পরিমাণে টাকা, সোনাদানা, বিদেশি কারেন্সি এবং রুপোর জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। বিহারের মধুবনীতে অর্থাৎ নিজেদের এলাকায় পালিয়ে যাওয়ার পথেই অবশ্য খড়্গপুর জিআরপি’র জালে পড়ে যায় তারা!

ধৃত দুই দুষ্কৃতী:

ইতিমধ্যেই, খড়্গপুর GRP-র পক্ষ থেকে তেলঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। এদিন রাতে সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই জানিয়েছেন খড়গপুর ডিভিশনের জিআরপি’র এসআরপি (SRP) দেবশ্রী সান্যাল। তিনি জানিয়েছেন, “ক’দিন আগে তেলেঙ্গানার ডেপুটি চিফ মিনিস্টারের হায়দ্রাবাদের বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির তদন্ত চলছিল। আজ আমরা যখন খড়্গপুর স্টেশনে অভিযান চালাচ্ছিলাম, তখন এই দু’জনকে দেখেই সন্দেহ হয়। তখনই পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতদের আমরা কোর্টে তুলব।”

সাংবাদিক বৈঠক SRP দেবশ্রী সান্যালের:

বিদেশি কারেন্সি:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago