Railway

Kharagpur Train: অবশেষে এল সুখবর! কিছুক্ষণ পরই খড়্গপুর স্টেশন থেকে ছাড়বে বেলদা মেমু, ফেরানো হল খড়্গপুর-বালেশ্বর প্যাসেঞ্জারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ আগস্ট: অবশেষে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) রেল যাত্রীদের জন্য জোড়া সুখবর এলো আজ, সোমবার (২২ আগস্ট)-ই। আজ থেকেই চালু হচ্ছে, ০৮০৬৫ খড়্গপুর বেলদা মেমু প্যাসেঞ্জার (Kharagpur Belda Memu Passenger)। যথাসময়ে অর্থাৎ আজ (২২ আগস্ট) রাত্রি সাড়ে ৯ টায় (21:30) খড়্গপুর থেকে ছাড়বে এই ট্রেন এবং বেলদায় পৌঁছবে রাত্রি ১০ টা ১৫ মিনিটে (22:15)। আগামীকাল (২৩ আগস্ট) উল্টোদিক থেকে অর্থাৎ বেলদা খড়্গপুর মেমু প্যাসেঞ্জার (০৮০৬৬)বেলদায় ছাড়বে সকাল ৬ টায় এবং খড়্গপুরে পৌঁছবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। উল্লেখ্য যে, গত ১০ আগস্ট থেকে খড়্গপুর-বেলদা-খড়্গপুর মেমু (০৮০৬৫/০৮০৬৬) প্যাসেঞ্জার চালু হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে দক্ষিণ পূর্ব রেলের তরফে তা বাতিল করা হয়েছিল। অবশেষে, সোমবার সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আজ (২২ আগস্ট), রাত থেকেই চালু হবে এই ট্রেন।

আজ থেকেই খড়্গপুর বেলদা মেমু প্যাসেঞ্জার (ছবিটি প্রতীকী) :

অন্যদিকে, দীর্ঘদিনের দাবি মেনে, অতিমারীর পর পুনরায় চালু করা হলো আরও একটি মেমু প্যাসেঞ্জার। খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) ০৮০১৭ খড়্গপুর বালেশ্বর মেমু প্যাসেঞ্জার (Kharagpur Balasore Memu Passenger) ট্রেনটিও আজ (২২ আগস্ট) সকালেই চালু হয়ে গেছে। সকাল ১০ টা ৫ মিনিটে এই মেমু পাসেঞ্জার-টি খড়্গপুর স্টেশন থেকে ছেড়ে ওড়িশার বালেশ্বরে পৌঁছেছে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। অপরদিকে, দুপুর ১২ টা ৫৫ মিনিটে বালেশ্বর থেকে ছেড়ে এই ট্রেনটি (০৮০১৮) খড়্গপুরে পৌঁছয় বিকেল ৩ টা ৪৫ মিনিটে। এমনটাই জানা গেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago