Railway

Mock Drill: মারাত্মক দুর্ঘটনা, মৃত্যুমিছিল-আর্তনাদ, ঘটনাস্থলে রেল আধিকারিকরা! ‘মহড়া’ মাহাত্ম্যে তাজ্জব মেদিনীপুরবাসী

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, খড়্গপুর, ৩০ অক্টোবর: শুক্রবার ঘড়ির কাঁটায় বেলা এগারোটা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখার নিমপুরায় লাইনচ্যুত হাওড়া-মুম্বাই এক্সপ্রেস। একটি কামরার উপর উঠে গিয়েছে আর একটি কামরা। চারিদিকে মৃত্যু-মিছিল আর আর্তনাদ! ছুটে গিয়েছেন উচ্চপদস্থ রেল আধিকারিকরা। সাইরেন বাজিয়ে ছুটে আসছে অ্যাম্বুল্যান্স। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ (NDRF)। অবিকল এক ভয়াবহ রেল দুর্ঘটনার চিত্র! তবে, এদিনের ঘটনা আসল নয়, ‘নকল’। দুর্ঘটনার হাত থেকে রেল যাত্রীদের রক্ষা করার ‘মহড়া’ বা মক-ড্রিল চলছিল। খড়্গপুরের নিমপুরা রেল ইয়ার্ডে রেল ও NDRF এর যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়েছিল।

সত্যি নয়, মহড়া :

শুধু অতিমারী আবহে নয়, যেকোনো সময় হঠাৎ করে কোন ট্রেন বেলাইন হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়লে, সেই সময়ে কি করণীয় তা হাতে-কলমে শুক্রবার প্রশিক্ষণ দেওয়া হল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের নিমপুরা রেলওয়ে ইয়ার্ডে। পোশাকি নাম “মক ড্রিল” (Mock Drill)। রেলের সমস্ত বিভাগের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) উপস্থিত থেকে হাতে কলমে কাজ করে। নকল ভাবে দুর্ঘটনা সাজানো হলেও, রেলের প্রতিটি বিভাগের তৎপরতা দেখে বিস্মিত হয়ে যান এলাকাবাসী থেকে উপস্থিত সাংবাদিকরাও। ভিড় জমান অনেকেই। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ খড়্গপুর ডিভিশনের ডিআরএম মনোরঞ্জন প্রধান। ছিলেন রেলের বিভিন্ন বিভাগের কর্মী, রেল সুরক্ষা বাহিনী ও রেল পুলিশের কর্মীরাও। ডিআরএম (Divisional Railway Manager) মনোরঞ্জন প্রধান জানান, “রেল দুর্ঘটনা ঘটলে, কিভাবে সব সংস্থা সমন্বয় বজায় রাখবে, সেটা এই মহড়ায় অনুশীলন করা হয়েছে। এদিনের মহড়া হয়েছে অত্যন্ত উচ্চ মানের। আমরা আশাবাদী, এই ধরনের পরিস্থিতি ঘটলে, আমরা মোকাবিলা করতে পারব।” তবে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুললেন, “এদিনের মহড়া নিঃসন্দেহে ছিল অকল্পনীয়! তবে, আসল দুর্ঘটনা ঘটলে আদৌও কি এই তৎপরতা দেখা যাবে!”

খড়্গপুরে রেলের মহড়া (Mock Drill):

News Desk

Recent Posts

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 days ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 days ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

5 days ago

Midnapore: দ্বারোদঘাটন করেছিলেন রবীন্দ্রনাথ, মেদিনীপুরের ‘বিদ্যাসাগর স্মৃতি মন্দির’ সংস্কারে ৮০ লক্ষ টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ 'বিদ্যাসাগর স্মৃতি মন্দির'…

6 days ago

Midnapore: সিগারেটের দাম কি সত্যিই বেড়েছে? মেদিনীপুরে কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ সংস্থা, খোলা হলো ‘ফেয়ার প্রাইস’ শপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পাইকারি দোকানে প্যাকেট পিছু ১০ থেকে ২০টাকা…

6 days ago

Valentine Day: ‘ভালোবাসার মানুষের হাতে ফুল তুলে দিয়েই কাজ শুরু করব…’, ডেলিভারি বয় আমনের কথা মন ছুঁয়ে গেল দোকানদারেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: 'ছোটি ছোটি খুশিয়োমে খোয়ে হুয়ে হাম...।' ছোট…

1 week ago