Railway

Railway: ‘শিরোমণি’ নামে নয়, আগামীকাল থেকে ছুটবে আদ্রা-হাওড়া এক্সপ্রেস! খড়্গপুর-খুড়দা রোড সহ আরও ৩ টি এক্সপ্রেস চালু মঙ্গল থেকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মে: এতদিন নাম ছিল- হাওড়া-আদ্রা শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার (Howrah Adra Shiromani Fast Passenger)। দীর্ঘ আন্দোলনের ফলে, আগামীকাল, মঙ্গলবার (৩ মে) থেকে সেই ট্রেন চালু হচ্ছে। তবে, জঙ্গলমহলবাসীর ভাবাবেগে আঘাত দিয়ে ‘শিরোমণি’ নমে নয়, তা চলবে শুধুমাত্র- আদ্রা হাওড়া এক্সপ্রেস (Adra Howrah Express) নামে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পুনরায় চলবে, আদ্রা হাওড়া এক্সপ্রেস। প্রতিদিন সকাল 4 টা 35 এ আদ্রা থেকে ছাড়বে এবং বিকেল 5 টা 50 এ ছাড়বে হাওড়া থেকে। এই ট্রেন পুনরায় চালু হলেও, ‘রাণী শিরোমণি’র নাম এভাবে বাদ দিয়ে দেওয়ায় একেবারেই খুশি নয় আপামর জঙ্গলমহলবাসী তথা মেদিনীপুরবাসী।

হাওড়া আদ্রা এক্সপ্রেস :

প্রসঙ্গত, দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেত্রী রাণী শিরোমণি’র প্রতি সম্মান জানিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলবাসী-কে উপহার দিয়েছিলেন রাণী শিরোমণি নামাঙ্কিত এই প্যাসেঞ্জার ট্রেনটি। ঝাঁসির রাণী লক্ষ্মীবাইয়েরও পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব (১৭৯৮-‘৯৯) দিয়েছিলেন রাণী শিরোমণি। ১৭৯৯ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ বাহিনী’র হাতে বন্দী হন এবং ১৮১২ সালে তাঁর মৃত্যু হয়। স্বভাবতই, দীর্ঘ আন্দোলনের ফলে এই ট্রেন চালু হলেও, রাণীর নাম এভাবে মুছে যাক, তা চাননা আপামর জঙ্গলমহলবাসী। এই সময়ে এই অন্যদিকে, খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস-ও আগামীকাল থেকে চালু হচ্ছে। প্রতিদিন সকাল 4 টা 40 এ এই ট্রেন ছাড়বে খড়্গপুর থেকে এবং ওড়িশার খুড়দা রোড থেকে ছেড়ে আসবে বিকেল 4 টা 45 থেকে। এছাড়াও, আগামীকাল থেকে চালু হচ্ছে, টাটানগর-ইটওয়াড়ি এক্সপ্রেস এবং পুরী-বারবিল এক্সপ্রেস।

খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago