তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২মে: হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। আশঙ্কাজনক অবস্থায় শিশু, তার বাবা-মা এবং গাড়ির চালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের রাধানগর সংলগ্ন ঘুঘুডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, রবিবার দুপুরের পর ঘাটাল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন গড়বেতা থানার খড়কুশমা এলাকার ওমর ফারুক। সেই সময়ে ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ঘুঘুডাঙ্গা এলাকায় ধান বোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুলেন্সের। ঘটনায় গুরুতর আহত হয়, সদ্যোজাত শিশু, তার বাবা-মা এবং অ্যাম্বুল্যান্স চালক। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় এবং ক্ষীরপাই ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তারা প্রত্যেকেই মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…