Recent

Medinipur: ‘বি-শ্রী’ রাস্তা; পথ চলতে হয় জীবনের ঝুঁ*কি নিয়ে! গ্রামবাসীরা ‘ঘেরাও’ করার পর নিজের অসহায়তার কথা জানালেন প্রধান

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:’পথশ্রী’, ‘রাস্তাশ্রী’-র মতো প্রকল্প থাকা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে রাস্তার ‘বিশ্রী’ অবস্থা। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয়! শনিবার তাই সাত সকালেই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৫/২ অঞ্চলের কিশমত ডেবরা এলাকার। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে রাস্তার পরিস্থিতি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি! অগ্যতা গ্রীষ্ম হোক বা বর্ষা, জীবনের ঝুঁকি নিয়েই পথ চলতে হয়।

রাস্তার বেহাল দশা:

বিজ্ঞাপন (Advertisement):

বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এমনকি জেলাশাসকের (ডিএম) কার্যালয় থেকে “দিদিকে বলো”-তে অভিযোগ জানানোর পরও সমস্যার কোনো সুরাহা হয়নি। খানাখন্দে ভরা রাস্তার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষার সময় বা সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, ৭২ ঘণ্টার মধ্যে সেতু মেরামত এবং রাস্তার সংস্কারের কাজ শুরু না হলে তাঁরা প্রধানের বাড়ি ঘেরাও করেই রাখবেন। সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবেন তারা। বিক্ষোভের ফলে শনিবার সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বিজ্ঞাপন (Advertisement):

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী দোলই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্লক, জেলা এবং রাজ্যস্তরে চিঠি দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে। তবে, রাস্তাটির দূরত্ব বেশি হওয়ায় এটি পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) বরাদ্দ অর্থে নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও জানান, এই রাস্তা মেরামতের দায়িত্ব জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির হাতে। তাই, সংশ্লিষ্ট দপ্তরের কাছে পুনরায় আবেদন জানানো হয়েছে। এরপরই গ্রামবাসীরা আপাতত বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ:

বিক্ষোভের সামনের সারিতে ছিলেন মহিলারাও:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago