Recent

পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার! শুরু রাজনৈতিক চাপানউতোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: শনিবার সকালে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে! ঘটনাটি দাঁতনের শরসংকা গ্রামের। মৃত ওই বিজেপি কর্মী’র নাম শ্রীকান্ত পাত্র(৬২)। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে, ঝোপের মধ্যে আজ সকালে তার মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষজন। তারপর, দাঁতন থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে দাবি স্থানীয়দের। তবে নাকে-মুখে জমাট রক্ত দেখা গেছে!

দাঁতন থানা :

এদিকে, মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মন্ডল সভাপতি রাজীব লোচন বিশ্বাস জানান, তাঁদের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবিও করেন। যদিও দাঁতনের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রতুল চন্দ্র দাস জানান, বিজেপি মিথ্যে অভিযোগ করছে! তারা যেকোনো মৃত্যুকে রাজনীতির রং দিতে চাইছে। মাদক জাতীয় কোনো কিছুর বিষক্রিয়ায় মৃত্যু বলে দাবি তৃণমূলের। মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা’ও জানিয়েছেন, “এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। বিজেপি প্রচারের আলোয় আসতে চাইছে, তাই যেকোনো ঘটনাকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।” যদিও মৃতের এক আত্মীয়া জানিয়েছেন, “উনি ইদানীং মদ্যপান করতেন না, ডেকে নিয়ে গিয়ে বিরোধীরাই খুন করেছে!” মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের আত্মীয়া :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago