Recent

West Midnapore: সেতুর বদলে কালভার্ট! জলে ডুবে বিঘার পর বিঘা জমি, জীবন-যন্ত্রণায় পশ্চিম মেদিনীপুরের দুই ব্লকের শতাধিক কৃষক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: মাত্র একদিনের টানা বৃষ্টি। আর, এই বৃষ্টির ফলেই বিঘের পর বিঘে জমির ধান জলে ডুবে নষ্টের মুখে। স্বাভাবিকভাবেই, ক্ষোভে ফুঁসছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের কয়েকশো কৃষক। জানা যায়, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কেলেমি ও পান্ডুয়া মৌজার উপর দিয়ে বয়ে গিয়েছে তরাশিয়া খাল। আর এই খাল দিয়েই বয়ে যায় শহরাঞ্চলের জল। খালের উপর দিয়ে যাতায়াতের জন্য ব্রিটিশ আমল থেকে তৈরি করা ছিল একটি কংক্রিটের সেতু। সেই সেতু দিয়েই যাতায়াত করতো দুই ব্লকের হাজারো হাজারো মানুষ। যাতায়াত করতো কৃষি প্রধান এলাকার পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী ট্রেকার।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে হঠাৎ করে সেতুর মাঝের কিছুটা অংশ ধসে যাওয়ায়, সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় যাতায়াত। সমস্যায় পড়েন এলাকার মানুষজন। অবশ্য তড়িঘড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে, যাতায়াতের জন্য ওই খালের উপরেই তৈরি করা হয় একটি কালভার্ট। আর, এর ফলেই দেখা দিয়েছে চরম সমস্যা। ২০১৪ সালের পর থেকে সেই কালভার্টে জল নিকাশি ঠিকমত না হওয়ার কারণে, প্রতি বৎসর বর্ষা আসলেই জমা জলে ৮-৯ টি মৌজার কয়েকশো কৃষি জমি বৃষ্টির জলে ডুবে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিষয়ে বারবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও শুধু মিলেছে আশ্বাস। কাজের কাজ কিছুই হয়নি!

জলে ডুবে জমি :

এদিকে, সোমবারের বৃষ্টিতে জল জমে চাষের জমি যেন সমুদ্রে পরিণত হয়েছে! ক্ষতির মুখে কৃষিজ ফসল। কোন উপায় না দেখে, মঙ্গলবার চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের পান্ডুয়া, পিরিজপুর, কেলেমী-র ক্ষতিগ্রস্থ কৃষকেরা সেই কালভার্ট কাটিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে হয়। এ নিয়েই এলাকার কিছু মানুষের সঙ্গে গোলমাল বাঁধে। কৃষকদের দাবি, যদি এই কালভার্ট কেটে জল না বের করে দেওয়া হয়, কৃষকদের মারা পড়বেন! অপরদিকে, কিছু মানুষের দাবি, রাস্তা ও কালভার্ট কেটে জল বের করতে গেলে চরম সমস্যায় পড়বেন ২০-২৫ টি গ্রামের মানুষ। এই নিয়েই দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার মানুষের দাবি, দ্রুত প্রশাসন এই বিষয়টির দিকে গুরুত্ব দিক, তা না হলে এই এলাকার শতাধিক কৃষক চরম সমস্যায় পড়বেন। এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভগ্ন সেতু:

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago