Recent

Dev: জেঠুর শেষকৃত্যে মেদিনীপুরের মহিষদা গ্রামে দেব! দেহ কাঁধে করে নিয়ে গেলেন দীর্ঘপথ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী’র জেঠু তারাপদ অধিকারী শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রয়াত হয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিষদা গ্রামে সেই জেঠুর শেষকৃত্যে বাবাকে নিয়ে হাজির হলেন দীপক অধিকারী তথা দেব। বাড়ি থেকে কিছুটা দূরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার বিকেলে। আগাগোড়া উপস্থিত থেকে সমস্ত প্রক্রিয়ায় অংশ নিলেন তিনি। এমনকি, শবদেহ কাঁধে করেও নিয়ে গেলেন দীর্ঘপথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবের মুম্বাই যোগাযোগ ও উত্থানের পেছনে জেঠু তারাপদ অধিকারী (৭১)’র অবদান ছিল সর্বাধিক।

জেঠুর শেষকৃত্যে:

প্রসঙ্গত, কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা অধিকারী পরিবার একসময় দরিদ্র ছিল। রোজগারের টানে মুম্বাইয়ে গিয়েছিলেন তারাপদ অধিকারী। তারাপদ অধিকারী মুম্বাইয়ে শুটিং ফ্লোরের একটি স্থানে এক ক্যান্টিন ব্যবসায়ীর সঙ্গে কাজ করতেন। পরে নিজেও ক্যান্টিন খুলেছিলেন সেখানে। এরপর নিজের ভাই গুরুপদ অধিকারীকে রোজগারের জন্য নিয়ে গিয়েছিলেন। সেখানে শুটিং তথা এডিটিং, ডাবিং সহ বিভিন্ন কাজে যুক্ত ছিলেন সাংসদদের বাবা গুরুপদ অধিকারী। গুরুপদ অধিকারী পশ্চিম মেদিনীপুরে ফিরে চন্দ্রকোনা রোড এলাকায় বিয়ে করলেও দেবের জন্মের দু’বছর পরই তাঁকে নিয়ে চলে গিয়েছিলেন মুম্বাইয়ে। সেখান থেকেই ফিল্ম জগতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় দেবের। স্থানীয়রা জানান, দেবের সেই জেঠু তারাপদ অধিকারীই দেবের অভিনয় জগতের মূল ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন। জেঠু পরে গ্রামে ফিরেছিলেন। তবে, ততদিনে দেব ও তাঁর বাবা গুরুপদ অধিকারীর মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক নিবিড় হয়ে গিয়েছিল। সেই জেঠু গ্রামে থাকা অবস্থায় শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কেশপুর হাসপাতালে প্রয়াত হন। তারাপদ বাবু’র এক ছেলে আমেরিকায় থাকেন, আরেক ছেলে ও মেয়ে হাজির ছিলেন কেশপুরেই। অন্যদিকে, জেঠুর শেষকৃত্যে দেব উপস্থিত হবেন বলে ইচ্ছে প্রকাশ করলে, দেহ রাখা হয়েছিল শনিবার পর্যন্ত। শনিবার বেলা আড়াইটা নাগাদ কেশপুরের মহিষদা গ্রামে হাজির হয়েছিলেন দেব তথা দীপক অধিকারী। তাঁর আসার খবর পেয়ে কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন তার গ্রাম সংলগ্ন এলাকায়। দেব-এর উপস্থিতিতেই শনিবার বিকেলে শেষকৃত্য পর্ব সম্পন্ন হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago