Recent

Paschim Medinipur: রাজ্য সড়কের উপর আড়াআড়ি বাস দাঁড় করিয়ে চালকের ‘দাদাগিরি’ পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার এবং পুলিশের সামনেই রাজ্য সড়কের উপর ‘আড়াআড়ি’ করে বাস দাঁড় করিয়ে দিয়ে রীতিমতো ‘দাদাগিরি’ দেখানোর চেষ্টা করল বাস চালক ও দুই খালাসী (হেলপার)। বুধবার বিকেলের এই ঘটনায় তীব্র যানজট তৈরি হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর ঘাটাল এলাকায়। যানজটে আটকে পড়া যাত্রীরা ঘটনার প্রতিবাদ করতে গেলে, নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করে ওই চালক। সে মদ্যপ ছিল বলেও অভিযোগ। এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে, পুলিশ ওই বাসের চালককে ধমক দেয়; তারপরই ওই বেয়াদব বাস চালক এই কান্ড ঘটায় এবং নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে পুলিশকেও হুমকি দেয়! যদিও, পুলিশ তাতে কর্ণপাত না করে, অভিযুক্ত ওই চালক ও দুই বাস কর্মীকে আটক করেন এবং রাজ্য সড়ক যানজটমুক্ত করেন।

অভিযুক্ত চালককে আটক করল পুলিশ :

জানা যায়, এদিন ঘাটাল থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসে, ঘাটালের এক যাত্রী বাসে উঠে যখন সিটে বসতে যান, সেই সময় বাসের চালক ও কর্মীরা ওই যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি মদ্যপ চালকের সাথে হাতাহাতি লেগে যায় বাসযাত্রীর। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে বাসচালককে ধমক দিলে, বাসচালক রাজ্য সড়কের উপর যাত্রীবাহী বাসকে আড়াআড়ি দাঁড় করিয়ে অবরুদ্ধ করে দেয় রাজ্য সড়ক। দেখা দেয় যানজট। এরপর, ঘাটাল থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে বাস চালক সহ তিনজন বাস কর্মীকে আটক করেন। বাসটিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago