তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির কারণেই মঙ্গলবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্যামগঞ্জ গ্রামে ভেঙে পড়ল একটি বাড়ি। নুর মহম্মদ আলী নামে এক ব্যক্তির একটি তিন তলা মাটির বাড়ি সোমবার ভোররাতে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পরিবারের সদস্য ও এলাকার মানুষজনদের দাবি, ঘটনার সময় বাড়ির সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও বাড়ির সমস্ত আসবাবপত্র চাপা পড়ে যায় বাড়ির নিচে। বর্তমানে গৃহহীন পরিবারের সদস্যরা। এদিকে পরিবারের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি। যে কারণেই এতোবড়ো দুর্ঘটনা! যদিও, এই ঘটনায় খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বুলটি বাঙাল এসে উপস্থিত হন ঘটনাস্থলে। তিনি জানান, “প্রধান সহ প্রশাসনের অন্য আধিকারিকদের জানানো হয়েছে আমরা পরিবারটির পাশে আছি এবং সর্বতভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।” এলাকার মানুষের আবেদন, প্রশাসনের আধিকারিকরা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। একইসঙ্গে, গ্রামে এই ধরনের যে সমস্ত মাটির বাড়িগুলি ঝুঁকিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আছে, তাদের জন্য আবাস যোজনার বাড়ির ব্যবস্থা করা হোক।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…