Recent

West Midnapore: বেহাল রাস্তায় নিত্য দিনের দুর্ঘটনা! রাস্তার হাল ফেরানোর দাবিতে অগ্নিগর্ভ আন্দোলন পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: বেহাল রাস্তায় নিত্য দিন দুর্ঘটনা লেগে আছে। বারবার, দাবি জানিয়েও রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই, রাস্তার হাল ফেরানোর দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ টোটো চালক সহ সাধারণ মানুষের। সোমবার সকাল থেকেই পথ অবরোধ এবং আন্দোলন করা হয়। টোটো চালকদের বক্তব্য, রাস্তার হাল ফিরলে দুর্ঘটনা কমবে। যাত্রীরাও নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন টোটোতে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নন্দনপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বারাসাত এলাকার। প্রসঙ্গত, দাসপুর ১ নং ব্লকের ঘাটাল-পাঁশকুড়া সড়কের কলোরা থেকে তেমুয়ানি ব্রিজ হয়ে পোস্তঙ্কা পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার সড়কটির হাল দীর্ঘদিন ধরেই বেহাল। স্থানীয়দের অভিযোগ ছিল, গত দু’ই বছর ধরে বড় বড় গর্তে ভরা এই গ্রামীন সড়কে বিভিন্ন সময় নানান ধরনের দুর্ঘটনা ঘটেছে। দাসপুর-১ নং ব্লক প্রশাসনের চরম উদাসীনতা রাস্তা সারানো নিয়ে। অথচ, এই রাস্তা দিয়ে প্রতিদিন এক প্রান্তে পাঁশকুড়া, ঘাটাল অন্য প্রান্তে ডেবরা, মলিঘাটী, পাটনা ইত্যাদি পথে বাস, টোটো, ট্রেকার সহ একাধিক যানবাহন যাতায়াত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন যাতায়াতের অযোগ্য বলে দাবি আন্দোলনকারীদের।

আন্দোলনে এলাকাবাসী:

প্রসঙ্গত, এই রাস্তার দেখভালের দায়িত্বে জেলা পরিষদ। কৃষিপ্রধান দাসপুর-১ ব্লকের এই রাস্তাটির উপর নির্ভরশীল চল্লিশ থেকে পঞ্চাশ-টি গ্রামের কৃষকরা। কৃষকরা এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত টালিভাটা, কলোরা ও সোনামুই হাটে উৎপাদিত ফসল নিয়ে যায়। অন্যদিকে, রাস্তার বেহাল অবস্থার জেরেই যাতায়াত ও যাত্রী কমেছে টোটোতে। ফলে, লক্ষ টাকা দামে টোটো কিনে চরম ক্ষতির মুখে ৫০টিরও বেশি টোটো! তাই, আজ, সোমবার সেই রাস্তার হাল ফেরাতেই দাসপুরের বারাসাত মোড়ে টোটো চালকদের পথ অবরোধ এবং আন্দোলন সংগঠিত হল। টোটো চালকরা বলেন, দীর্ঘ এই এগারো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভাবে বেহাল অবস্থায় রয়েছে। এক বছর আগে এগারো কিলোমিটারের মধ্যে সাত কিলোমিটার রাস্তার কাজ হয়েছিল। সেই রাস্তাটির অবস্থাও খুব খারাপ। আমাদেরকে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রশাসন। কিন্তু, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা চাই দ্রুততার সাথে এই সড়কটির দিকে নজর দিক প্রশাসন।” অন্যদিকে, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, “সত্যিই এই চার কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। সেই জন্য নতুনভাবে রাস্তাটি করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ই-টেন্ডার পাস করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে খুব শীঘ্রই কাজ শুরু হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago