Recent

Quiz: মেদিনীপুর শহরে অনুষ্ঠিত সারা বাংলা ইন্টার স্কুল কুইজে চ্যাম্পিয়ন হল হ্যামিল্টন হাই স্কুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: বিগত বছরের অসামান্য সাফল্যকে পাথেয় করে এ বছরও “কুইজ ব্যংক” সংস্থার উদ্যোগে সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাগৃহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। “বুদ্ধিরূপেণ” শিরোনামে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রয়াস নিয়েছে দাঁতনের মনোহরপুর কুইজ ব্যাংক। স্কুল কুইজারদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর তপন কুমার দে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মনিকান্ত পড়িয়া, বিশিষ্ট সমাজকর্মী রিংকু চক্রবর্তী, ঝাড়গ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা সঞ্চিতা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

ইন্টার স্কুল কুইজে চ্যাম্পিয়ন হ্যামিল্টন হাই স্কুল :

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫-টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় তমলুক হ্যামিলটন হাই স্কুল। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে- হাওড়ার নিউ আন্দুল হায়ার সেকেন্ডারী স্কুল এবং পূর্ব মেদিনীপুরের কেটিপিপি হাইস্কুল। এই তিনটি দল সহ ফাইনালিস্ট দশটি দলকে সুদৃশ্য ট্রফি, বই ও আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। সেমিফাইনাললিস্ট দলগুলিকে মেডেল ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। কুইজ ব্যাংকের সম্পাদক, কুইজ মাস্টার অনল চক্রবর্তী জানান, “আগামীদিনে এই ধরনের অনুষ্ঠান আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা এবং ছাত্র-যুব সমাজের মধ্যে অনুসন্ধিৎসু স্পৃহা তৈরি করা এবং সামাজিক কাজে নিজেদের উৎসর্গ করাই আমাদের কুইজ ব্যাংকের প্রধান লক্ষ্য।” চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কুইজ ব্যাংকের কুইজ মাস্টারদের পাশাপাশি অতিথি কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মাইতি, শীর্ষেন্দু ভট্টাচার্য, শুভদীপ মাজি, শান্তনু ভট্টাচার্য সহ অন্যান্যরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago