Recent

Kharagpur: খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোস করা হল রাজ্য পুলিশের তরফে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO’র মহিলা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট; ঠিক সেই সময়ই জেলা পুলিশে আরও এক চাঞ্চল্যকর খবর! ভবানী ভবনে (রাজ্য পুলিশের সদর দপ্তরে) ক্লোস করা হল খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে। শনিবার বিকেল নাগাদ রাজ্য পুলিশের এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তিতে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার (ধৃতিমান সরকার)-কে উদ্ধৃত করে রাজ্য পুলিশের এডিজি, ডিজি অ্যান্ড আইজিপি (আইন শৃঙ্খলা)-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং শনিবার রাত্রি দশটার মধ্যে রাজীব পালকে রিপোর্ট করতে হবে ভবানী ভবনে।

রাজীব পাল (ছবি- ফেসবুক):

বিজ্ঞাপন (Advertisement):

এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, “নির্দেশিকার বিষয়ে শুনেছি। বিস্তারিত কিছু বলা এখনই সম্ভব নয়।” যদিও সূত্রের খবর অনুযায়ী, শনিবার বিকেলেই খড়গপুর টাউন থানা থেকে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজীব পাল। ঠিক কি কারণে রাজ্য পুলিশের এই নির্দেশ, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago