Recent

West Midnapore: যেকোনো সমস্যায় ‘বামাদাকে বলো’! সন্ধ্যার পর গেলে ‘বোতল’ অথবা ‘কাটমানি’ নিয়ে যাওয়ার নিদান পশ্চিম মেদিনীপুরের পৌর এলাকায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: “…. যেকোনো সমস্যার সমাধান করতে নতুন কর্মসূচি ‘বামাদাকে বলো’। কোন নেতা, কর্মী বা কোন কাউন্সিলর, চেয়ারম্যানকে জানিয়ে কিছু লাভ হবে না। যেকোনো জটিল সমস্যার সমাধান পেতে কাটমানি সহ বমাদার সাথে যোগাযোগ করুন। সন্ধ্যার পর গেলে অবশ্যই একটি বোতল নিয়ে যাবেন।—- ইতি, নাগরিকবৃন্দ।” পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড জুড়ে পড়েছে এই পোস্টার। রবিবার থেকে এই পোস্টার পড়া শুরু হয়েছে। আর, তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর!

পোস্টার :

অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌর এলাকায় নাগরিকদের পৌর-পরিষেবা পেতে দিতে হচ্ছে কাটমানি। এমনকি পৌরসভার এক ইঞ্জিনিয়ারকে না জানিয়ে নাকি কোন কাজই হচ্ছে না পৌরসভার! এমনটাই অভিযোগ তুলে খড়ার পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই পড়েছে পোস্টার। পোস্টার ঘিরে সিপিআইএম নেতা ফাল্গুনী বীর দাবি করেছেন, পোস্টারে লেখা সমস্ত ঘটনাই সত্য। কারণ, “খড়ার পৌরসভায় কোন কাজ নিয়ে গেলে বামাপদ মাইতি নামে ওই ইঞ্জিনিয়ার কে না জানিয়ে কোন কাজ হয় না! কাজের জন্য ‘কাটমানি’ও দিতে হয়।” তবে, ফাল্গুনী বাবু মনে করছেন এই পোস্টারের পিছনে রয়েছে তৃণমূলেরই বিরোধী গোষ্ঠী। খড়ার পৌর এলাকার মহিলা তৃণমূলের নেত্রী পুতুল পাত্রও স্বীকার করে নিচ্ছেন এই পোস্টারের সত্যতা। তিনি জানাচ্ছেন, পৌরসভার চেয়ারম্যান কোনো কাজ না জানায়, সমস্ত বিষয়েই পৌরসভার ইঞ্জিনিয়ার বমাপদ মাইতির উপর নির্ভর করতে হয়! তবে, ‘কাটমানি’র বিষয়টি তিনি জানেন না বলেও দাবি করেছেন। তিনি আরো জানান, এ বিষয়ে জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে একাধিকবার। কিন্তু, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। যার ফলে পৌর এলাকার পরিষেবা পেতে অসুবিধায় পড়তে হচ্ছে পৌর নাগরিকদের। খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই জানান, নতুন কোন এই ধরনের কর্মসূচি চালু হয়েছে বলে তাঁর জানা নেই! খড়ার পৌরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতি ক্যামেরার সামনে কিছু না বললেও, মৌখিকভাবে তিনি জানিয়েছেন যে- তাঁকে বদনাম করার জন্য এই পোস্টারিং করা হয়েছে। তবে, পৌর পরিষেবা নিয়ে খড়ার পৌর নাগরিকদের মধ্যে যে যথেষ্ট ক্ষোভ রয়েছে, তা ‘পোস্টার’ থেকেই স্পষ্ট! এমনটাই বলছেন বিরোধী রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago