Recent

West Midnapore: সালিশি সভায় ১ কোটি টাকা জরিমানার নিদান, ভয়ে গ্রামছাড়া পরিবার! মারাত্মক অভিযোগ মাতব্বরদের বিরুদ্ধে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: সালিশি সভা বসিয়ে এক পরিবারকে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানার নিদান দিল গ্রামের মাতব্বররা। মাতব্বরদের ভয়ে ঘরছাড়া পরিবার! ইতিমধ্যে, পুরো বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ। জানা যায়, একটি ঘটনার প্ররিপ্রেক্ষিতে রীতিমতো সালিশি সভা বসিয়ে গ্রামেরই এক পরিবারকে অভিযুক্ত করে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নিদান দেন গ্রামের মাতব্বররা। টাকা আদায়ে জোর পূর্বক জমির দলিলের কপি নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। মাতব্বরদের ভয়ে এই মুহূর্তে ঘর ছাড়া ওই পরিবার।

ঘটনার সূত্রপাত, গত ৩০ জুলাই রাত্রি সাড়ে ন’টার পর। ওইদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাকীরহাট এলাকায় কাশীনাথ চাকী’র শ্রীহরি ডেকোরেটর্সে আগুন লেগে যায়। ক্ষতি হয় অনেকটাই। ঘটনাস্থলে পুলিশ এলেও, কিভাবে আগুন লাগে তা বুঝতে পারেনি। মালিকও বুঝতে পারেননি আগুন লাগার প্রকৃত কারণ। তবে, সেদিনই মনে মনে এক ফাঁদ এঁটেছিলেন গোডাউনের মালিক কাশীনাথ চাকী! এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর ৬ আগস্ট আগুন লেগে যাওয়া ডেকরেটরের মালিক কাশীনাথ চাকী গ্রামের কয়েকজন মাতব্বরদের নিয়ে ওই গ্রামেরই বাসিন্দা অন্য এক ডেকরেটরের মালিক তারকনাথ আড়ি’কে নানান অজুহাত দেখিয়ে পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় সুকুমার মাইতি নামে এক গনককারের কাছে নিয়ে যায়। সেখানে গনককার তারকনাথবাবু ও তাঁর ছেলে এই আগুন লাগানোর ঘটনায় যুক্ত বলে দাবি করেন সকলের সামনে। তারপরই, ক্ষতিপূরণের বিধান দিয়ে তারকনাথ বাবু’র পরিবারের উপর নানান চাপ তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে।

৬ আগস্ট সন্ধ্যা থেকে তারকনাথ ও তাঁর দুই ছেলে এবং গৃহবধূ তথা ৯ মাসের শিশুর মা দিপালীর উপর প্রকাশ্যে জুলুম ও মারধোর করার অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে। সান্ধ্যায় তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় একটি জায়গায়। সেখানে একাধিক মানুষের সামনে জোর করে আগুন লাগানোর কথা স্বীকার করানো হয় ও সাদা কাগজে সই করিয়ে, জমির দলিল কেড়ে নিয়ে ১ কোটি ১০ টাকা জরিমানার নিদান দেয় মাতব্বররা। আক্রান্ত পরিবার ওখান থেকেই পুলিশকে জানালে দাসপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তা সত্ত্বেও ওই পরিবারকে মাতব্বরা হুঁশিয়ারি দেয়, পুলিশের কাছে মুখ না খুলতে‌। এমনকি তাঁদের ঘর বাড়ি সম্পত্তি জোর করে দখল নিয়ে টাকা আদায় করার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। আক্রান্ত পরিবারের অভিযোগ, দাসপুর থানা এই ঘটনায় কোনও সহযোগিতা করেনি। শেষমেশ ৯ আগস্ট ওই পরিবার ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, বেশ কয়েকজন মাতব্বরদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও কোনও আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ। অপরদিকে, আড়ি পরিবার এখন প্রাণ রক্ষার তাগিদে ঘর ছাড়া! অন্যদিকে গ্রামের মোড়লরা সালিশি সাভার কথা স্বীকার করলেও, সেই সময় জোর করে সাদা কাগজে সই করানো এবং মারধরের কথা অস্বীকার করেছে। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী বলেন, দুই দিনের দু’টি ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ। আগুন লাগানো, সালিশি সভা ডাকা- প্রভৃতি ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

সূত্র মারফত পাওয়া সালিশি সভার ছবি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago