Recent

Drowning: বড়দিনের আনন্দের মাঝেই শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে! স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: বড়দিনের আনন্দের মাঝেই শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে! পুকুরে তলিয়ে গেল এক যুবক। যুবকের নাম বিদ্যুৎ দেওয়ান। বয়স মাত্র ২২! বাড়ি ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকায়। জানা গেছে, চন্দ্রকোনার মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের হৈমন্তপুর উচ্চ বিদ্যালয়ের ঠিক পেছনেই রয়েছে চৌধুরী পুকুর। বড়দিনের বিকেল নাগাদ কয়েক জন বন্ধু মিলে স্নান করতে নামে সেই পুকুরে। সবাই পুকুর থেকে উঠে গেলেও, উঠতে পারেনি বিদ্যুৎ।

যুবকের পরিচয় পত্র:

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুৎ তলিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অনেক চেষ্টা করেও পুকুরের জল থেকে দেহ উদ্ধার করতে পারেননি! বেশ কয়েকজন যুবক পুকুরে জাল নামিয়েও বিদ্যুতের দেহ খুঁজে পায়নি। রাত্রি ন’টা পর্যন্ত খোঁজাখুঁজির দেহ উদ্ধার করা যায়নি। তাই, প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিকে খবর দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকালে ডুবুরি আসবে। এদিকে, আনন্দের দিনে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া!

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago