Recent

West Midnapore: পুকুর পাড়ে মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মে:সাতসকালে পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল মাথার খুলি! প্রাথমিক অনুমান সেটি কোনো মানুষের-ই মাথার খুলি। পুলিশ ইতিমধ্যে তা উদ্ধার করে নিয়ে গেছে। আর, এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে খড়্গপুর লোকাল থাকার অন্তগর্ত আঁতরখী এলাকায়, একটি পুকুর বা জলাশয়ের ধারে ঝোপের মধ্যে এই খুলি-টি দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপরই খবর দেওয়া হয়, খড়্গপুর গ্রামীণ থানায়। পুলিশ এসে তা উদ্ধার করে, পরীক্ষা করার জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

মাথার সেই খুলি :

জানা গেছে, বুধবার সকালে কয়েকজন গ্রামবাসী জমিতে কাজের জন্য যাচ্ছিলেন। সেই সময় সময় জলাশয়ের ধারে ওই মাথার খুলি-টি দেখতে পান। এরপরই, স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু, কার মাথার খুলি, কীভাবেই বা এখানে এলো? স্থানীয়রা স্পষ্ট জানাচ্ছেন, এটা মানুষের মাথারই খুলি। তবে, ছেলে না মেয়ের তা বোঝা যাচ্ছে না! এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, দিনকয়েক আগেই এই এলাকার কিছুটা দূরে মানুষের পচা-গলা অংশ উদ্ধার হয়েছে। তাই, এই মাথার খুলি উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও, পুলিশ এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। খড়্গপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গেছে।

এলাকায় চাঞ্চল্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago