Recent

Kharagpur: “ঠাকুরকে সাক্ষী রেখে বলছি আগুন জ্বালিয়ে দেব, ঘরে ঢুকে ঢুকে মারব!” বেবি’র ভয়ে কাঁপছে রেলশহর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:”একটা ভোটও যদি মৌসুমী পায়, আগুন জ্বালিয়ে দেব! ঘরে ঢুকে ঢুকে মারব। এলাকায় কেউ থাকতে পারবে না। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মৌসুমী-কে ভোট দিলে আমার থেকে খারাপ কেউ হবে না!” কার্যত নজিরবিহীন এই হুমকিতে রেলশহর খড়্গপুরের ১০ নং ওয়ার্ড এখন কাঁপতে শুরু করেছে। হুমকি দিয়েছেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের অনুগামী নেত্রী বেবি কোলে। তাঁর অভিযোগ, “মৌসুমী দাস টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছেন বিজেপির দালালদের কাছ থেকে।” তাঁর অভিযোগের তীর, দিলীপ ঘোষ অনুগামী নেতা বিজেপির উত্তর মন্ডল সভাপতি তথা ১৯ নং ওয়ার্ডের প্রার্থী দীপসোনা ঘোষ সহ কয়েকজনের দিকে! তাই, মৌসুমীকে ভোট দিলে তিনি যে এলাকা ‘জ্বালিয়ে দেবেন’ তাও হুমকি দিয়ে রেখেছেন। তারই নিদর্শন হিসেবে, মঙ্গলবার দুপুরে কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে তিনি ১০ নং ওয়ার্ডের খিদিরপুর সহ বিভিন্ন জায়গায় লাগানো, বিজেপি প্রার্থী মৌসুমী দাসের সমস্ত ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে কুটি কুটি করে, পায়ে মাড়িয়ে দিয়েছেন। চালিয়েছেন ভাঙচুর।

বেবির হুমকি :

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার মধ্যরাতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি! আর, মধ্যরাত থেকেই শুরু হয়েছে তাণ্ডব। সকালে প্রাক্তন রাজ্য সম্পাদক এবং রাজ্যের অন্যতম নেতা তুষার মুখার্জির বাড়িতে হামলা। এরপর, বেলা বাড়তেই বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালালেন, ভাঙচুর করলেন। দিলীপ ঘোষের খাসতালুক খড়্গপুরে, বিধায়ক হিরণ অনুগামীদের টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে; অভিযোগ এমনটাই। ১০ নং থেকে ১৮ নং, বিদ্রোহ সর্বত্র। এমনকি, বিক্ষোভ দেখে স্বয়ং হিরন্ময় চট্টোপাধ্যায়-ও একবার গাড়ি ঘুরিয়ে চলে যান। তবে, এদিনের সমস্ত বিক্ষোভকে ছাড়িয়ে যায় বেবি কোলের প্রকাশ্যে হুমকি! তবে, তিনি অবশ্য স্বীকার করে নেন, “তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে!” সারা বছর তিনি মানুষের সাথে থাকলেও, টিকিট দেওয়া হয়েছে টাকার বিনিময়ে! এমনই মারাত্মক অভিযোগ করেছেন তিনি। তাই, এই অপমান তাঁর শুধু একার নয়, সমস্ত ওয়ার্ডবাসীর। তাই, “কোনোভাবেই যেন মৌসুমী একটা ভোটও না পায়”, এমনটাই তাঁর নিদান!

ছিঁড়ে কুটি কুটি করে দিচ্ছেন‌ মৌসুমী’র ফ্লেক্স:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago