Election

Midnapore Municipality: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ কন্ঠ ভারি হয়ে এল দেবী-পুত্র নির্মাল্যর! মেদিনীপুর পৌরসভার একটি অধ্যায় যেন শেষ হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: “১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমার মা প্রয়াত দেবী চক্রবর্তী এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তারপর ২০১৩ সাল পর্যন্ত তিনিই এই ওয়ার্ডের মানুষের আশীর্বাদ পেয়ে এসেছিলেন। এরপর, ২০১৩ সালে আকস্মিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ওইবারের পৌরসভা নির্বাচনে দল আমাকে টিকিট দেয়। মানুষ আমাকে দু’হাত তুলে আশীর্বাদ করেন। তারপর থেকেই মানুষের সুখে দুঃখে, ওয়ার্ড এর সমস্ত উন্নয়নে আমি থাকার চেষ্টা করেছি। পাশে পেয়েছি ওয়ার্ডবাসী এবং দলীয় কর্মী সমর্থকদের। এবারের পৌরসভা নির্বাচনে দলের অফিশিয়াল ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়, সেখানে আমার সহধর্মিণী সোনালী চক্রবর্তী’র নাম ছিল (মহিলা সংরক্ষিত আসন), তা আমি, আপনি সকলেই দেখেছি। কিন্তু, তারপরই রাজ্য নেতৃত্বের সই করা একটি তালিকা ঘিরে চাপানউতোর শুরু হয়। গতকাল (সোমবার) জানতে পারি, ওই তালিকাই চূড়ান্ত। দল এখানে মিতালী ব্যানার্জি নামে এক কর্মীকে টিকিট দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা সর্বশক্তি দিয়ে তাঁর পাশে থাকবো। দল যা নির্দেশ দেবে, তাই পালন করব।” এরপরই কন্ঠ ভারি হয়ে আসে দেবী পুত্র নির্মাল্যর! গত কয়েক বছরে যিনি এই ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছিলেন। চোখ তাঁর ছলছল করে। তবে, দলের সিদ্ধান্ত-ই চূড়ান্ত বলে সাংবাদিকদের জানিয়ে দেন।

নির্মাল্য চক্রবর্তীর (Nirmalya Chakraborty) :

প্রসঙ্গত উল্লেখ্য, ২ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে দল মনোনয়ন দেয় মিতালী ব্যানার্জি নামে এক মহিলা কর্মীকে। তিনি মঙ্গলবার জুন মালিয়ার হাত ধরে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তবে, তার আগে শনিবার তৃণমূলের প্রতীকে প্রচার শুরু করে দিয়েছিলেন নির্মাল্য পত্নী সোনালী চক্রবর্তী। ভেবেছিলেন, শেষ মুহূর্তে হয়তো দল তাঁকেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেবে। কিন্তু, তা হয়নি! পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সংশোধিত এবং সই করা তালিকাই চূড়ান্ত। এরপর, অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন নির্মাল্য পত্নী সোনালী চক্রবর্তী হয়তো নির্দল হিসাবেই লড়াই করবেন। কিন্তু, দলীয় আনুগত্য স্বীকার করে, দলের একজন সৈনিক হিসেবে নির্মাল্য সেই পথে হাঁটলেন না। দলের প্রার্থীকেই মেনে নিলেন এবং দলের নির্দেশ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিলেন। রাজনৈতিক মহলের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং দলের জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণেই, ২ নং ওয়ার্ডে “দেবী চক্রবর্তী” অধ্যায় আজ শেষ হল! কারণ, শহরবাসীর কাছে ২ নং ওয়ার্ড মানেই ছিল দেবী চক্রবর্তী আবেগ। সেই আবেগে ইতি পড়ল। ভবিষ্যতে কোন পথে জল গড়ায়, তা রাজনৈতিক ভবিতব্যের হাতেই!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago